বাকৃবিতে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শেষ, আসন ফাঁকা ৩৯১

২৯ এপ্রিল ২০২৬, ০৮:১৮ PM
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। চার দিনে ভর্তি সম্পন্ন করেছেন ৬শত ১৫জন, আসন ফাঁকা রয়েছে এখনও ৩৯১টি। বুধবার (২৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে ৩৩৫ জন ছেলে এবং ২৮০ জন মেয়ে শিক্ষার্থী রয়েছে। মোট এক হাজার ৬ আসনের বিপরীতে প্রায় ৬১ শতাংশ শিক্ষার্থী ভর্তি সম্পন্ন করেছে। 

শূন্য আসনগুলোর মধ্যে রয়েছে- কৃষি অনুষদে ১৬৮টি, ভেটেরিনারি অনুষদের ২০টি, পশুপালন অনুষদের ৯টি, কৃষি অর্থনীতি ও সমাজবিজ্ঞান অনুষদে ২৬টি, মাৎস্যবিজ্ঞান অনুষদে ৩৫টি, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রিতে ৪৪টি, ফুড ইঞ্জিনিয়ারিং ডিগ্রিতে ২৩টি, বায়োইনফরম্যাটিকস ইঞ্জিনিয়ারিং ডিগ্রিতে ১৪টি, ফুড সেফটি ম্যানেজমেন্ট ডিগ্রিতে ১১টি, ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ড্রি ডিগ্রিতে ৪১টি শূন্য আসন রয়েছে।

শূন্য আসন সম্পর্কে ভর্তি কমিটির সূত্রে জানা যায়, মেধাতালিকায় স্থান পেয়েও যারা ভর্তি সম্পন্ন করেনি, তাদের ভর্তি বাতিল বলে গণ্য হবে। পরবর্তী ধাপে মাইগ্রেশন প্রক্রিয়ার মাধ্যমে ফাঁকা আসনগুলো পূরণ করা হবে।

উল্লেখ্য, গত ২৬ এপ্রিল থেকে বাকৃবিতে ভর্তি কার্যক্রম শুরু হয়। ভর্তি ও আনুষঙ্গিক ফি ৬ হাজার ২১৪ টাকা নির্ধারিত, তবে যারা আগে ১০ হাজার টাকা দিয়েছেন তাদের আলাদা করে টাকা দিতে হবে না। অতিরিক্ত অর্থ শিক্ষার্থীদের পূবালী ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে।

ট্যাগ: বাকৃবি
প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9