খেলতে খেলতে মায়ের বসানো চায়ের পাতিলে টান, গরম পানিতে ঝলসে সন্তানের মৃত্যু

০২ মে ২০২৬, ০৮:৪২ PM
নিহত হামিম বিন হোসেন

নিহত হামিম বিন হোসেন © টিডিসি ফটো

সন্ধ্যায় চা খাওয়ার জন্য চুলায় পাতিল বসিয়ে পানি ফোটাতে দেন মা, একপর্যায়ে চায়ের পাতিল টান দেয় পাঁচ বছরের শিশু, সঙ্গে সঙ্গে ঝলসে যায় তার শরীর। তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। কিন্তু ছয় দিন চিকিৎসাধীন থাকার পর আজ শনিবার (২ মে) সকালে মারা যায়। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা উপজেলার বারশত ইউনিয়নের কবিরের দোকান এলাকায়।

নিহত শিশুর নাম হামিম বিন হোসেন। সে উপজেলার রায়পুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মালিপাড়া এলাকার সৌদিপ্রবাসী মোহাম্মদ হোসেনের ছেলে। তার আরও দুই বোন রয়েছে।

নিহত শিশুর পারিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২৭ এপ্রিল সন্ধ্যা সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে। হামিমের পুরো শরীর ঝলসে গিয়েছিল গরম পানি পড়ে। ওই সময় পরিবারের লোকজন হামিমকে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও সর্বশেষ উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে হামিম মারা যায়।

ঢাকা থেকে হামিমের লাশ নিয়ে ফেরার পথে আছেন তার বাবা মোহাম্মদ হোসেন। তিনি মুঠোফোনে বলেন, হামিমের দুর্ঘটনার খবর শুনে পরদিনই সৌদি আরব থেকে চলে আসি। কিন্তু ছেলেকে বাঁচাতে পারিনি।

আইএলটি-টোয়েন্টির সূচি প্রকাশ
  • ০৭ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ৮৫ পদে চাকরি, আবেদন আগামীকালের…
  • ০৭ অক্টোবর ২০২৬
৮৯ শতাংশ পাথর কাটা শ্রমিক শ্বাসতন্ত্রের জটিলতায় ভুগছেন, চাল…
  • ০৭ অক্টোবর ২০২৬
রোনালদোর বিস্ফোরক বিবৃতি নাকি মেসির অবসর, গুগল সার্চে কে এগ…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাঁদপুরে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, কার্যকর আজ রাত থেকে
  • ০৭ অক্টোবর ২০২৬