গরম পানি ঢেলে স্বামীর শরীর ঝলসে দিলেন স্ত্রী

০৮ আগস্ট ২০২৫, ১১:২১ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ০৯:৪৮ PM
অসুস্থ স্বামী হাসপাতালে ভর্তি

অসুস্থ স্বামী হাসপাতালে ভর্তি © টিডিসি

যশোরের ঝিকরগাছা উপজেলার হাড়িয়াদেয়াড়া গ্রামে স্ত্রীর ঢেলে দেওয়া গরম পানিতে দগ্ধ হয়েছেন এক ব্যক্তি। শুক্রবার (৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে কলোনী পাড়ায় এ ঘটনা ঘটে। দগ্ধ ওই ব্যক্তি বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। দগ্ধ ব্যক্তির নাম হাসানুল কবীর (৪৭)। তিনি ওই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

এলাকাবাসীর সুত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে হাসানুল কবীরের স্ত্রী শামিমা খাতুন (৩৬) রান্নার জন্য গরম করা পানি স্বামীর গায়ে ঢেলে দেন। ঘটনার সময় তিনি ঘরের ভেতরে শুয়ে ছিলেন। গরম পানিতে তার পিঠ, হাতসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।

আহতের চিৎকারে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, হাসানুল কবীরের শরীরের বেশ কিছু অংশ দগ্ধ হলেও তার অবস্থা স্থিতিশীল।

২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬
সকালে ছিল ৩১৫০, বিকেলে হলো ৪৫৭০ টাকা: ফরম পূরণের ফি নিয়ে কা…
  • ০৭ অক্টোবর ২০২৬
১২ দিনের ব্যবধানে ৪ পুলিশ সদস্য প্রত্যাহার থানাটিতে
  • ০৭ অক্টোবর ২০২৬
আইএলটি-টোয়েন্টির সূচি প্রকাশ
  • ০৭ অক্টোবর ২০২৬