গরম পানির সঙ্গে মরিচ মিশিয়ে ঝলসে দেওয়া হয়েছিল দুই নারীর শরীর, গ্রেপ্তার ৬

১৩ জুলাই ২০২৫, ০৮:২৯ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১১:৪৩ AM
ছয়জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী

ছয়জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী © টিডিসি

নাটোরে গরম পানির সঙ্গে মরিচ গুঁড়া মিশিয়ে দুই নারীর শরীর ঝলসে দেওয়া হয়। নির্যাতন এখানেই থেমে থাকেনি, দেশি অস্ত্র দিয়ে তাদের মাথায় আঘাত করে গুরুতর আহত করা হয়। এ ঘটনায় মামলার পর ছয়জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

রবিবার (১৩ জুলাই) দুপুর দুইটার দিকে সদর উপজেলার মোহনপুর এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্র ও সেনাবাহিনী তথ্যমতে, গত ২৬ জুন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে পূর্বশত্রুতার জেরে হালিমা ও শাহনাজ নামের দুই নারীকে গরম পানির সঙ্গে মরিচ গুঁড়ার মিশ্রণে শরীর ঝলসে দেওয়া হয়। নির্যাতন এখানেই থেমে থাকেনি, দেশি অস্ত্র দিয়ে তাদের মাথায় আঘাত করে গুরুতর আহত করা হয়। ঘটনার পর সেনাবাহিনীর গোয়েন্দা পর্যবেক্ষণে অভিযুক্তদের গতিবিধি নজরদারিতে রাখা হয় এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আজকের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রামনগর গ্রামের তৌহিদুল উদ্দিনের ছেলে সুলতান ডাকাত, তার স্ত্রী মোছা. আয়মনা ও ছেলে মো. লালচান এবং মোহনপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মো. সাইফুল ইসলাম ও তার স্ত্রী মোছা. শীলা এবং পণ্ডিত গ্রামের রতন আলীর স্ত্রী মোছা. শাকিদা। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাদের নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।

নাটোর জেলার পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, সেনাবাহিনীর সফল অভিযানে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9