৩৬তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক নাজিম, সদস্য সচিব রানা

০২ মে ২০২৬, ০৮:৪৮ PM
মো. নাজিম উদ্দিন ও মো. গোলাম রাব্বানী রানা

মো. নাজিম উদ্দিন ও মো. গোলাম রাব্বানী রানা © সংগৃহীত

৩৬তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের শিক্ষা কর্মকর্তা (মাধ্যমিক-১) মো. নাজিম উদ্দিনকে আহ্বায়ক ও মাউশির ‘লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন’ (লেইস) প্রজেক্ট-এর প্রকল্প কর্মকতা মো. গোলাম রাব্বানী রানাকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে। 

শনিবার (২ মে) জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)-এর অডিটরিয়ামে ৩৬তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে কর্মরত সদস্যবৃন্দের উপস্থিতিতে সর্বসম্মতি ক্রমের এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটি আগামী দুই একদিনের মধ্যে সভা করে অন্যান্য সদস্য বৃন্দ মনোনীত করবেন। 

জানা গেছে, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৩৬ তম ব্যাচের মোট আট শতাধিক কর্মকর্তা শিক্ষার বিভিন্ন দপ্তর সহ সারাদেশের সরকারি কলেজে কর্মরত রয়েছেন। তাদের বিভিন্ন দাবি দাওয়া পূরণ ও শিক্ষার সর্বাত্মক উন্নয়নে এই কমিটি কাজ করবে বলে জানা গেছে। 

জানতে চাইলে ৩৬তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের শিক্ষা কর্মকর্তা (মাধ্যমিক-১) মোঃ নাজিম উদ্দিন জানান, দীর্ঘ আট বছর ধরে পদন্নোতি বঞ্চিত রয়েছি ৩৬ তম বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মরতা। পদন্নোতি দ্রুত ত্বরান্বিত করা, আগামীতে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি করা এবং ৩৬ তমতে কর্মরতের বিভিন্ন দাবি-দাওয়া পূরণে সহায়ক ভূমিকা পালন করাই  মূলত আমাদের প্রধান লক্ষ্য।

চাঁদা না দেওয়ায় কলেজ অধ্যক্ষের ওপর হামলার অভিযোগ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১৪ কেজি আইস ফেলে পালাল মাদক কারবারিরা
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অফিসার পদে চাকরি দেবে  আড়ং
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বিদুৎমন্ত্রী ইকবাল হাসানের সর্বশেষ অবস্থা জানাল মন্ত্রণালয়
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাগেরহাটে বজ্রপাতে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসার অধ্যক্ষ-সুপারদের জন্য বোর্ডের জরুরি নির্দেশনা
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬