বোরকা পরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চুরির পর দেওয়া হয় আগুন, নিয়ে যায় ৮৩ ল্যাপটপ

০২ মে ২০২৬, ০৮:২৬ PM , আপডেট: ০২ মে ২০২৬, ০৮:৩০ PM
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অগ্নিকাণ্ড

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অগ্নিকাণ্ড © সংগৃহীত

রাজধানীর মিরপুরে অবস্থিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। গতকাল শুক্রবার (১ মে) ভোর সাড়ে ৪টার দিকে অধিদপ্তরের নতুন ভবনের দ্বিতীয় তলায় বোরকা পরে এসে চুরির পর আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায় এক দুষ্কৃতিকারী। এ ঘটনায় ৮৩টি ল্যাপটপ চুরি হয়েছে বলে জানা গেছে।

ঘটনার পরদিন আজ শনিবার (২ মে) অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সাজ্জাদ হোসেন মিরপুর মডেল থানায় একটি মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা বোরকা পরা এক ব্যক্তিকে আসামি করা হয়েছে। এ ঘটনায় প্রায় দুই থেকে তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গতকাল ভোর সাড়ে ৪টার দিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দায়িত্বরত আনসার সদস্য আনোয়ারুল হঠাৎ নতুন ভবনের দ্বিতীয় তলায় আগুনের ধোঁয়া দেখে ডাটা এন্ট্রি অপারেটর আইয়ুব আলীকে খবর দেন। আইয়ুব আলী ঘটনাটি মোবাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখার অফিস সহকারী এমাম হোসেনকে জানালে তিনি ৯৯৯ এ ফোন করে ফায়ার সার্ভিসকে খবর দেন।

পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ১৫-২০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এক পর্যায়ে শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ অন্য কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। 

তারা সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখেন ঘটনার দিন রাত ২টার দিকে বোরকা পরা এক অজ্ঞাতনামা ব্যক্তি ওই ভবনের দ্বিতীয় তলার অস্থায়ী স্টোররুমের তালা কৌশলে খুলে কিছু মালামাল ও ল্যাপটপ নিয়ে যাচ্ছে। অজ্ঞাতনামা ওই ব্যক্তি ৫ বার ওই কক্ষটিতে প্রবেশ করে।

যাওয়ার সময় তিনি কক্ষটিতে আগুন ধরিয়ে সটকে পড়েন। তাৎক্ষণিকভাবে যাচাই করে দেখা যায়, ৭৩৫টি ল্যাপটপের মধ্যে ৪৫০টি ভালো অবস্থায়, ৩৩টি আংশিক ক্ষতিগ্রস্ত, ২৯টি অধিক মাত্রায় ক্ষতিগ্রস্ত এবং ১৪০টি সম্পূর্ণ পোড়া অবস্থায় পাওয়া যায়। বাকি ৮৩টি ল্যাপটপ পাওয়া যায়নি।  

মামলার বাদী মো. সাজ্জাদ হোসেন বলেন, বোরখা পরিহিত ওই ব্যক্তি চুরির জন্য রুমে ঢোকেন। চুরি শেষে তিনি আগুন লাগিয়ে পালিয়ে যান। মামলায় এভাবেই অভিযোগ দেওয়া হয়েছে।

এদিকে, গতকাল সকালে অগ্নিকাণ্ডস্থল সশরীরে পরিদর্শন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সেসময় তাদের সঙ্গে মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন এবং অধিদপ্তরের মহাপরিচালক শাহিনা ফেরদৌসী উপস্থিত ছিলেন।

ধ্বংসাবশেষ দেখে মন্ত্রী গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং অবিলম্বে সচিবকে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন।

ঘটনাস্থল পরিদর্শনের সময় মন্ত্রী উপস্থিত পুলিশ কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দিয়ে বলেন, এই আগুনের পেছনে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড রয়েছে কি না, তা গভীরভাবে খতিয়ে দেখতে হবে।

এছাড়া তিনি অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টি তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে তাগিদ দেন।

ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার বলেন, এ ঘটনায় মামলা হয়েছে, আটকও আছে। এ বিষয়ে আজ রাতে প্রেস ব্রিফিং হবে।

বিশ্বব্যাপী দাম বেড়েছে শ্যাম্পু, বডি ওয়াশ ও ডায়াপারের, কমেছ…
  • ০২ মে ২০২৬
টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০২ মে ২০২৬
ভুয়া বিল-ভাউচারে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্র উপদেষ্টার লাখ ট…
  • ০২ মে ২০২৬
বাংলার ম্যাথ এক্সিলেন্সি চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর জাতীয় পর্ব অ…
  • ০২ মে ২০২৬
ডিসি সম্মেলন শুরু কাল, উঠছে ৪৯৮ প্রস্তাব
  • ০২ মে ২০২৬
টিএসসিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, সন্ত্রাসবিরোধী আইন…
  • ০২ মে ২০২৬