‘৪০ পেয়ে চান্স, ৭৩ কেন বাদ’—মেডিকেল ভর্তি নিয়ে প্রশ্ন শিক্ষার্থীদের

২০ জানুয়ারি ২০২৫, ০১:১৩ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:৩৬ PM
মেডিকেল ভর্তির ফলাফল পুনঃপ্রকাশের দাবিতে শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ

মেডিকেল ভর্তির ফলাফল পুনঃপ্রকাশের দাবিতে শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ © টিডিসি ফটো

শিক্ষাপ্রতিষ্ঠানের অযৌক্তিক কোটা প্রথার নিরসন এবং মেডিকেল ভর্তির ফলাফল পুনঃপ্রকাশের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন মেডিকেল শিক্ষার্থীরা। তারা মেডিকেল ভর্তি পরীক্ষার ফল বাতিল করে পুনরায় প্রকাশের দাবি জানান। এ সময় স্লোগান দেন, ‘৪০ পেয়ে চান্স হয়, ৭৩ কেন বাদ’।

সোমবার (২০ জানুয়ারি) কেন্দ্রীয় শহিদ মিনারে এ বিক্ষোভ সমাবেশ করেন ঢাকা ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সমাবেশে ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘মেডিকেলে কোটা কেন, প্রশাসন জবাব চাই’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’ -সহ নানা স্লোগান দেন তারা।

সমাবেশে অধ্যাপক ডা. মেজর (অব.) আব্দুল ওহাব বলেন, ‘গতকাল মেডিকেল ভর্তি পরীক্ষায় অনেকে চান্স পেয়েছে, ৪০, ৪১ পেয়ে। অথচ এর দ্বিগুন পেয়েও অনেকে চান্স পায়নি। এটা কি বৈষম্য না?’

তিনি আরও বলেন, স্বৈরাচারের লোকেরা প্রশাসনের বিভিন্ন জায়গায় রয়েছে। আর তাদের ‘কুকাম’র প্রকাশ হলো গতকালের রেজাল্ট। আজকের মধ্যে সব ধরনের কোটার বিলুপ্তি ও ফলফল পুনঃপ্রকাশ করার দাবি জানান তিনি।

আরো পড়ুন: মেডিকেল ভর্তির ফলাফল পুনঃপ্রকাশের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমরা যেহেতু রাজপথে নামতে শিখেছো, সেহেতু তোমাদের রাজপথ থেকেই অধিকার আদায় করে নিতে হবে।’

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী আরিব হোসেন বলেন, ‘আগে মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটা থাকলেও সেখানে কাট মার্কের চেয়ে ১-২ মার্কের কম চান্স পেত। কিন্তু এ বছর নাতি-নাতনি কোটায় কাট মার্কের চেয়ে ৩০-৩৫ কম পেয়েও সরকারি মেডিকেলে চান্স পেয়েছে। এটা আমরা মেনে নিতে পারি না, মানব না। আমরা মুক্তিযোদ্ধা কোটাসহ সব ধরনের কোটার বিলুপ্তি চাই।’

রাশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীর প্রথম বিদেশি ঈদ: একাকিত্ব আ…
  • ২১ মার্চ ২০২৬
পথেই কাটে ঈদ, নাগরিক নিরাপত্তায় রাজপথেই পুলিশের আনন্দ
  • ২১ মার্চ ২০২৬
সংসদ ভবনে ঈদের জামাত অনুষ্ঠিত
  • ২১ মার্চ ২০২৬
‘৬৫ হাজার টাকার শাড়ি’: প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার প্…
  • ২১ মার্চ ২০২৬
খাওয়ার পরই পেট ফাঁপে, এ যন্ত্রণা কমাতে জেনে নিন ৭ কার্যকর উ…
  • ২১ মার্চ ২০২৬
ঈদি, সালামি, ঈদিয়া: ফাতেমীয় আমল থেকে যুগে যুগে বদলেছে কীভাব…
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence