রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভে নামল ছাত্রদল

০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ AM
বিক্ষোভে নামল চবি ছাত্রদল

বিক্ষোভে নামল চবি ছাত্রদল © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রদলের বিরুদ্ধে ছাত্রশিবিরের লাগাতার মিথ্যাচার ও ক্যাম্পাসকে অস্থিতিশীল করার পাঁয়তারাসহ সকল আবাসিক হলে সুপারিশকৃত সিট বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে এক বিক্ষোভ মিছিল কর্মসূচির আয়োজন করে সংগঠনটি। এসময় মিছিলটি জিরো পয়েন্ট মোড় পেরিয়ে কাটা পাহাড় সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন হৃদয়সহ সংগঠনটির নেতাকর্মীরা।

চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, এই ক্যাম্পাসের প্রতিটি হলকে গুপ্ত মুক্ত করতে হবে। সকল সুপারিশকৃত সিট বাতিল করে মেধার ভিত্তিতে হলে আসন বণ্টন করতে হবে। অন্যথায় চবি ছাত্রদল প্রয়োজনে লাগাতার আন্দোলনে নামবে।

তিনি আরো বলেন, অন্তবর্তীকালীন সরকারের সময় ৪৬৭ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের বিষয়ে নতুন করে তদন্ত কমিটি গঠন করে তদন্ত করতে হবে। কমিটির প্রতিবেদনের আলোকে যারা দক্ষ তাদের চাকরি স্থায়ী থাকবে, অদক্ষ-অথর্বদের চাকরিচ্যুত করতে হবে। সেই সাথে শুধু জামায়াত-শিবির করার কারণে যাদের নিয়োগ দেওয়া হয়েছে তাদের নিয়োগ বাতিল করতে হবে।

চবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন হৃদয় বলেন, ৫ আগস্ট পরবর্তী এই ক্যাম্পাসকে তারা তাদের জমিদারী ঘোষণা করেছিল। তারা সূক্ষ্মকৌশলে ক্যাম্পাসের প্রতিটি হল দখল করেছে। ছাত্রলীগের সন্ত্রাসীদের শিবিরের কর্মী-সাথী বানিয়ে প্রতিটি হল ভরপুর করেছে। আর এই ক্ষেত্রে মদদ দিয়েছে সেই রগকাটা সংগঠনের মাদারপার্টির শিবির ক্যাডার তথা জামায়াতের হল প্রভোস্টরা।

রাজধানীতে সকালেই একসঙ্গে প্রাণ হারালেন ৪ জন
  • ০৪ নভেম্বর ২০২৬
মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কার মুখে ট্রাম্পের দল, এগিয়ে ডেম…
  • ০৪ নভেম্বর ২০২৬
কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে কবিরাজ গ্রেপ্তার
  • ০৪ নভেম্বর ২০২৬
আওয়ামী দুর্বৃত্তদের প্রতিহত করতে রাজপথে নামুন—জামায়াত ও এনস…
  • ০৪ নভেম্বর ২০২৬
তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রী
  • ০৪ নভেম্বর ২০২৬
মাছ ও টাকা ছিনতাইয়ের অভিযোগে ছাত্রদলের ৩ নেতার বিরুদ্ধে মাম…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950