জাবি ভর্তিতে মুক্তিযোদ্ধার নাতি-নাতনি ও ভিসি কোটা বাতিল

২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৪০ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:৩৩ PM
জাবি ভর্তিতে মুক্তিযোদ্ধার নাতি-নাতনি ও ভিসি কোটা বাতিল

জাবি ভর্তিতে মুক্তিযোদ্ধার নাতি-নাতনি ও ভিসি কোটা বাতিল © ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধার নাতি-নাতনি ও ভিসি কোটা বাতিলের চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা।

তিনি বলেন, আজকে ভর্তি কমিটির সভায় কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা ও ভিসি কোটা চূড়ান্তভাবে বাতিল করার সিদ্ধান্ত হয়েছে।

এছাড়া ১০ ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত থেকে ভর্তি কমিটি সরে এসে ৭ ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে সমাজ বিজ্ঞান অনুষদ (B ইউনিট) ও জীববিজ্ঞান অনুষদ (D ইউনিট) অপরিবর্তিত রয়েছে। 

তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষার ইউনিট রদবদল করার কারণে ভর্তি পরীক্ষায় আবেদনের তারিখ পিছিয়ে ১ জানুয়ারি থেকে ৩ জানুয়ারি হতে পারে।

কর্মকর্তা নিয়োগ দেবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়…
  • ২৭ জুলাই ২০২৬
গাজীপুরে আওয়ামী মিছিল ঠেকাতে পুলিশি ব্যর্থতার অভিযোগ, এসপিস…
  • ২৭ জুলাই ২০২৬
বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম 
  • ২৭ জুলাই ২০২৬
পবিপ্রবিতে নতুন উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষ নিয়োগ
  • ২৭ জুলাই ২০২৬
দায়িত্ব নিলেন ইবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক এমতাজ হোসেন
  • ২৭ জুলাই ২০২৬
বর্ডার গার্ড বাংলাদেশে বেসামরিক ১৭৪ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি,…
  • ২৭ জুলাই ২০২৬