মেডিকেল ভর্তি আবেদনের সুযোগ আর চারদিন

২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:১৮ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪০ PM
মেডিকেল ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া চলছে

মেডিকেল ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া চলছে © ফাইল ছবি

২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তির আবেদনের জন্য আর চারদিন সময় পাবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত ভর্তির আবেদন করা যাবে। এর আগে গত ১০ ডিসেম্বর থেকে এ প্রক্রিয়া শুরু হয়েছে। 

মেডিকেল ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে আগামী ১ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। শিগগিরই মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন এমবিবিএস ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা)  অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন। তিনি বলেন, কোচিং সেন্টার বন্ধের সিদ্ধান্ত আসে আন্তঃমন্ত্রণালয়ের সভা থেকে। এ বছর এখনো আন্তঃমন্ত্রণালয়ের সভা হয়নি। তবে ভর্তি কমিটির সভায় ১ জানুয়ারি থেকে কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। 

আরো পড়ুন: প্রথম বর্ষের সব শিক্ষার্থীদের বছরব্যাপী বৃত্তি দেওয়ার পরিকল্পনা ঢাবির

অফলাইন-অনলাইন দুই ধরনের কোচিং সেন্টারই বন্ধ থাকবে জানিয়ে অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন জানান, অনলাইনে কোনো কোচিং কার্যক্রম পরিচালনা করা যাবে না। পরীক্ষাও নেওয়া যাবে না। কারো বিরুদ্ধে অনলাইনে কোচিং করানোর অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, আগামী ১৭ জানুয়ারি সারাদেশে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা। বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি।

No photo description available.

কওমি মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ, ৯৯৯ নম্বরে ফোনের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভে নাম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গালিগালাজ করে ফেসবুকে ভিডিও ছাড়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬