গুচ্ছ ভর্তি নিয়ে সভা শনিবার, আলোচনায় দুই এজেন্ডা

১৯ ডিসেম্বর ২০২৪, ১২:৪৯ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৭ PM
ভর্তিচ্ছু শিক্ষার্থী

ভর্তিচ্ছু শিক্ষার্থী © ফাইল ছবি

সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জিএসটি) সমন্বিত বা গুচ্ছ ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ দুটি এজেন্ড নিয়ে সভায় বসতে যাচ্ছেন উপাচার্যরা। আগামী শনিবার (২১ ডিসেম্বর) রাত ৯টায় ভার্চুয়ালি এ সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

জানতে চাইলে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষার আহবায়ক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজীম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগামী শনিবার উপাচার্যদের নিয়ে সভা ডাকা হয়েছে। সভায় চলতি বছরের ভর্তি কার্যক্রম শেষ করাসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

সভার এজেন্ডা সম্পর্কে জানতে চাইলে তিনি আরও বলেন, সভায় অনেকগুলো এজেন্ডা রয়েছে। তবে মোটা দাগে বলতে গেলে, আগামী বছরের গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে আলোচনা করা হবে। এছাড়া চলতি বছরের মাইগ্রেশন বন্ধ করার বিষয়টি নিয়েও সভায় সিদ্ধান্ত নেওয়া হতে পারে। 

প্রসঙ্গত, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বেরিয়ে গেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ও খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)। ইতোমধ্যে তারা ভর্তি পরীক্ষার তারিখও ঘোষণা করেছে। এ অবস্থায় জিএসটি গুচ্ছ ভেঙে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। যদিও ভর্তিচ্ছু অধিকাংশ শিক্ষার্থীর দাবি- আগের মতো জিএসটি গুচ্ছ ভর্তি প্রক্রিয়া বহাল থাকুক।

বড় আকারের কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিল ভক্সওয়াগন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
যেসব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, জেনে নিন এ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রিয়াল মাদ্রিদসহ টিভিতে আজকের খেলা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বি.এড ও বি.এম.এডের পরীক্ষার রুটিন প্র…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বেকার যুবক-যুবতীদের ঋণ দিচ্ছে সরকার, মানতে হবে যে শর্ত
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জাবি ছাত্রীর সঙ্গে মাভাবিপ্রবি শিক্ষার্থীর আপত্তিকর ভিডিও ফ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬