কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ফল ২৫ আগস্টের মধ্যে

২০ আগস্ট ২০২২, ০৭:২৮ PM
লোগো

লোগো © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল আগামী বৃহস্পতিবারের (২৫ আগস্ট) মধ্যে প্রকাশিত হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের পরীক্ষার্থীদের ওএমআর শিট ইতোমধ্যে চলে এসেছে। আগামীকাল রবিবার থেকে ফল তৈরির কাজ শুরু হবে। কয়েকটি ধাপে ফল তৈরির কাজ করা হবে। সেজন্য ফল তৈরিতে কিছুটা সময় লাগবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাবি অধিভুক্ত সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগামীকাল রবিবার থেকে ফল তৈরির কাজ শুরু হবে। আশা করছি চলতি সপ্তাহেই ফল প্রকাশ করতে পারব। 

আরও পড়ুন: ইউএনওর চাকরির অফার ফিরিয়ে দিলেন সন্তোষ

এর আগে গতকাল শুক্রবার বেলা এগারোটা থেকে বারোটা পর্যন্ত  রাজধানীর ১২টি কেন্দ্রে একযোগে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৩৩ হাজারের বেশি শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।

কেন্দ্র গুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ, ভিকারুন্নেছা নূন স্কুল এন্ড কলেজ, ভবন-১ ও ২, সেন্ট্রাল উইমেন্স কলেজ, শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজ, গবর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবং ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ।

বেড়াতে যাওয়ার কথা বলে পাঁচ যুবককে ডেকে নিয়ে অপহরণ, টেকনাফ থ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬