সাত কলেজ

বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশের সময় নিয়ে যা জানা গেল

১৬ আগস্ট ২০২২, ০৭:৩৩ PM
ঢাবি অধিভুক্ত সাত কলেজ

ঢাবি অধিভুক্ত সাত কলেজ © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল তৈরির কাজ প্রায় শেষ। চলতি সপ্তাহেই ফল প্রকাশ করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিজ্ঞান ইউনিটের সামগ্রিক ফল তৈরির কাজ শেষ হয়েছে। ফল প্রকাশের অনুমতি চেয়ে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের অনুমতি চাওয়া হয়েছে। তবে উপাচার্যের দপ্তর থেকে এখনো ফল প্রকাশের অনুমতি সংক্রান্ত চিঠি অনলাইন কমিটির কাছে পৌঁছায়নি।

ওই সূত্র আরও জানায়, আগামীকাল বুধবার অথবা বৃহস্পতিবার (১৮ আগস্ট) উপাচার্যের দপ্তর থেকে ফল প্রকাশের অনুমতির চিঠিপত্র আসার কথা। যেদিন চিঠি আসবে সেদিনই ফল প্রকাশ করা হবে। 

আরও পড়ুন: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন 

এ প্রসঙ্গে জানতে চাইলে ভর্তি সংক্রান্ত অনলাইন ভর্তি কমিটির আহবায়ক ও ঢাবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগামীকাল বুধবার অথবা বৃহস্পতিবার সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ করা হবে। এর বেশি এই মুহূর্তে কিছু বলা সম্ভব না।

এর আগে, গতকাল শুক্রবার (১২ আগস্ট) বিকেলে রাজধানীর ১৪টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষা কমিটির দেওয়া তথ্য অনুযায়ী, এবার বিজ্ঞান ইউনিটে ৬ হাজার ৫০০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩৯ হাজার ৫১৭টি। পরীক্ষায় আবেদনকারী ৮৫ শতাংশ শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।

কলেজ অনুযায়ী আসন

ঢাকা কলেজে বিজ্ঞান ইউনিটের বিভাগগুলোতে মোট আসন সংখ্যা ১০৯০টি। কবি নজরুল সরকারি কলেজে বিজ্ঞান ইউনিটের বিভাগুলোতে মোট আসন সংখ্যা ৬৩০টি। সরকারি বাঙলা কলেজে বিজ্ঞান ইউনিটের বিভাগুলোতে মোট আসন সংখ্যা ৭১৫টি।

সরকারি তিতুমীর কলেজে বিজ্ঞান ইউনিটের বিভাগুলোতে মোট আসন সংখ্যা ১৫১০টি। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে বিজ্ঞান ইউনিটের বিভাগুলোতে মোট আসন সংখ্যা ৭৪০টি। ইডেন মহিলা কলেজে বিজ্ঞান ইউনিটের বিভাগুলোতে মোট আসন সংখ্যা ১২২৫টি। এবং বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে বিজ্ঞান ইউনিটের বিভাগুলোতে মোট আসন সংখ্যা ৫৯০টি।

‘অপ্রাসঙ্গিক বক্তব্যের প্রাসঙ্গিক জবাব দিতে রাজি নই’— রুমিন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বন্ধুদের চাপ ও নিরাপদ বিকল্প ভেবে ই-সিগারেটে আসক্তি বাড়ছে ত…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অতিরিক্ত দামে সার বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক রাজনীতির ঐক্যের প্রতীক : গোলা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার: স্বাস্থ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আগামীকাল জাকসু জব ফেয়ার, থাকছে ৭০০-এর বেশি চাকরির সুযোগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9