গুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রক্সি: ফের আটক ঢাবি শিক্ষার্থী

১৩ আগস্ট ২০২২, ০৪:০৬ PM
আটক ঢাবি শিক্ষার্থী

আটক ঢাবি শিক্ষার্থী © টিডিসি ফটো

আজ গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিটের পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রক্সি দিতে এসে আটক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।

শনিবার (১৩ আগস্ট)  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনে পরীক্ষা শেষে সন্দেহজনকভাবে ওই শিক্ষার্থীকে আটক করেন সহকারী প্রক্টর গৌতম কুমার সাহা ও আসাদুজ্জামান  রিপন। 

খোঁজ নিয়ে জানা যায়, গুচ্ছ ভর্তি পরীক্ষায় মানবিক বিভাগে সেজান মাহফুজের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে আসা ওই শিক্ষার্থীর নাম আবির। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসিম উদ্দিন হলের আবাসিক ছাত্র। সমাজবিজ্ঞান বিভাগ থেকে তিনি স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন। 

গুচ্ছ ভর্তি পরীক্ষায় সেজান মাহফুজের রোল ৩০৯৯৭৬। সেজান মাহফুজের বাবা আব্দুল বারী ও মায়ের নাম মাহফুজা বেগম। তিনি সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ থেকে পড়াশোনা করেছেন। 

আরও পড়ুন: গুচ্ছ ভর্তি পরীক্ষা কেন্দ্রে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা

প্রক্সি দিতে আসা ওই শিক্ষার্থীকে আটক করার সময় তার কাছে থাকা মোবাইল ও মানিব্যাগ, ঘড়ি ও এটিএম কার্ড জব্দ করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তীতে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আইডি কার্ড এর সাথে মিল না পাওয়ায় তাকে আটক করা হয়েছে। উনাকে আমরা পুলিশের কাছে সোপার্দ করেছি। পুলিশ সুষ্ঠ তদন্তের মাধ্যমে পুরো সিন্ডিকেটের তথ্য আমাদের সামনে তুলে আনবে এবং সঠিক বিচারের মাধ্যমে ভবিষ্যতে যেন এমন কাজ না করতে পারে তার ব্যবস্থা করবে।

শিক্ষকদের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে, পাবেন কবে?
  • ৩১ মার্চ ২০২৬
সরকারি মেডিকেলে আর মাইগ্রেশন নয়, বেসরকারির বিষয়ে যা জানা যা…
  • ৩১ মার্চ ২০২৬
ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল
  • ৩১ মার্চ ২০২৬
অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ পেলেন সারজিস আলম
  • ৩১ মার্চ ২০২৬
মার্কিন যুদ্ধবিমানকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি ই…
  • ৩১ মার্চ ২০২৬
বিশ্বের সবচেয়ে বেশি সরকারি ছুটির তালিকায় বাংলাদেশ দ্বিতীয়
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence