কেন্দ্রে আসতে শুরু করেছেন গুচ্ছের ভর্তিচ্ছুরা

৩০ জুলাই ২০২২, ১০:০৮ AM
কেন্দ্রে আসতে শুরু করেছেন গুচ্ছের ভর্তিচ্ছুরা

কেন্দ্রে আসতে শুরু করেছেন গুচ্ছের ভর্তিচ্ছুরা © টিডিসি ফটো

২০২১-২২ শিক্ষাবর্ষে দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা আজ শনিবার (৩০ জুলাই) থেকে শুরু হচ্ছে। দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিজ্ঞান (ক) ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার জন্য রাজধানীসহ সারাদেশের কেন্দ্রগুলো প্রস্তুত করা হয়েছে। পরীক্ষায় অংশ নেয়ার জন্য ইতোমধ্যেই কেন্দ্রে আসতে শুরু করেছেন ভর্তিচ্ছুরা।

রাজধানীর নিউ বেইলি রোডের ভিকারুননিনা নুন স্কুল এন্ড কলেজ কেন্দ্র ঘুরে দেখা গেছে, সড়কের উভয় পাশের ফুটপাতে বসে আছেন অসংখ্য ভর্তিচ্ছু। এসব ভর্তিচ্ছুর কেন্দ্রে পৌঁছে দিতে আসা রিকশা, মোটরসাইকেল ও সিএনজির আধিক্যতায় পুরো সড়ক জুড়েই ছিলো যানজট। পরীক্ষার্থী ও অভিভাবকরা বলছেন, সড়কের যানজট এড়াতে আগেভাগেই কেন্দ্র এসেছেন তারা।

হাবিবুর রহমান নামের এক অভিভাবক বলেন, ঢাকা শহরে যে পরিমাণ যানজট তাতে পর্যাপ্ত সময় হাতে নিয়ে গুরুত্বপূর্ণ কাজে বের না হলে মিস হওয়ার সম্ভাবনা থাকে। তাই আগেভাগেই ছেলেকে নিয়ে পরীক্ষার কেন্দ্রে চলে এসেছি। তবে অত্যাধিক ভ্যাপসা গরমের কারণে পরীক্ষার্থী সহ সবারই খারাপ অবস্থা।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে আসা আদিবুল ইসলাম আদর বলেন, ঢাকা শহরের যানজট সমস্যা জন্য পরীক্ষার কেন্দ্রে আগে আগে চলে এসেছি। তাছাড়া আমি আগে কেন্দ্রে আসিনি। তাই সীট খোঁজে পাওয়ার জন্য আগে চলে এসেছি। 

নাজনীন নামের এক অভিভাবক বলেন, পরীক্ষা শুরু হওয়ার দুই ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রে চলে এসেছি। যাতে যানজটে পড়তে না হয়। মেয়ের জন্য বেশ চিন্তা লাগছে। তার কোথায় চান্স হয় না হয়। সৃষ্টিকর্তার কাছে দোয়া করছি।

এছাড়া রাজধানীর বাইরের কেন্দ্রগুলোতেও ভর্তিচ্ছুরা আসতে শুরু করেছেন বলে জানিয়েছেন দ্যা ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধিরা। শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি রাশেদ হোসাইন জানিয়েছেন, এদিন সকাল থেকেই ভর্তিচ্ছু শাবিপ্রবি কেন্দ্রে ভিড় করছেন। অনেকে এখনো আসছেন। তাদের কারো সঙ্গে একজন আবার কারো সঙ্গে একাধিক জন অভিভাবক রয়েছেন।

এদিকে, ভর্তি পরীক্ষা উপলক্ষে ভর্তিচ্ছুদের একগুচ্ছ নির্দেশনা দেওয়া হয়েছে। এসব নির্দেশনা শিক্ষার্থীদের অবশ্যই পালন করতে হবে।

আরও পড়ুন: ঢাবির গার্হস্থ্য অর্থনীতির ভর্তি পরীক্ষা ২৩ সেপ্টেম্বর

নির্দেশনায় বলা হয়েছে, অনলাইনে দেয়া প্রবেশপত্র রঙিন প্রিন্ট করতে হবে। প্রবেশপত্রে প্রার্থীর রঙিন ছবি এবং তথ্য স্পষ্টভাবে মুদ্রিত থাকতে হবে। পরীক্ষার্থীকে অবশ্যই প্রবেশপত্রে উল্লিখিত নির্দিষ্ট কক্ষের নির্ধারিত আসনে পরীক্ষা দিতে হবে। প্রবেশপত্র, উপস্থিতি তালিকা, উত্তরপত্রে অভিন্ন স্বাক্ষর থাকতে হবে। উত্তরপত্রে কালো কালির বল পয়েন্ট কলম ব্যবহার করতে হবে। পেনসিলের ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

এতে আরও বলা হয়, ভর্তি পরীক্ষার সময় প্রার্থীকে প্রবেশপত্র এবং উচ্চমাধ্যমিকের মূল রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই সঙ্গে আনতে হবে। পরীক্ষার হলে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক উত্তরপত্র ও প্রবেশপত্রে স্বাক্ষর করবেন। প্রবেশপত্রটি পরবর্তী সময় ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে। ক্যালকুলেটরসহ অন্য যেকোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার হলে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।

এদিকে, ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে প্রতিটি কেন্দ্রে মেডিকেল টিম প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা জোরদারে থাকবে পর্যাপ্ত সংখ্যক পুলিশ।

রাজধানীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে আসতে পারে সেজন্য যানজট নিরসনে ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে চিঠি দেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রতিটি কেন্দ্রে ওএমআর ও অন্যান্য কাগজপত্র বুঝিয়ে দেয়া হয়েছে।

মুক্তিযুদ্ধের নামে আ.লীগকে পুনর্বাসন করা যাবে না: নাহিদ ইসল…
  • ০৭ মার্চ ২০২৬
ফাইনালের আগে আলোচনায় ভারতের ‘কুসংস্কার’
  • ০৭ মার্চ ২০২৬
চাঁদা না দেওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ
  • ০৭ মার্চ ২০২৬
ল্যাটিন আমেরিকায় চীনকে ঠেকাতে মরিয়া যুক্তরাষ্ট্র 
  • ০৭ মার্চ ২০২৬
নাটোরে বাঁশঝাড়ের নিচ থেকে ১০ হাজার লিটার ডিজেল উদ্ধার
  • ০৭ মার্চ ২০২৬
সেমাই কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান, ২০ হাজার টাকা জরি…
  • ০৭ মার্চ ২০২৬