বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিসিএসের প্রজ্ঞাপন জারি, দেখুন এখানে

০৫ অক্টোবর ২০২৬, ০৯:০৩ PM , আপডেট: ০৫ অক্টোবর ২০২৬, ০৯:২৭ PM
জনপ্রশাসন মন্ত্রণালয়

জনপ্রশাসন মন্ত্রণালয় © টিডিসি ফটো

বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম (বিশেষ) বিসিএসের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ সোমবার (৫ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে গত ২ অক্টোবর ৪৯তম বিশেষ বিসিএসের (শিক্ষা) মাধ্যমে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে ৪৬ জনের নিয়োগের প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া চলছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেছিলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে কারও প্রতি বৈষম্য করা হবে না। তবে নিয়োগের আগে পুলিশ যাচাই একটি নিয়মিত প্রক্রিয়া। এ প্রক্রিয়া শেষ হওয়ার পর বাকি প্রার্থীদের প্রজ্ঞাপন জারি করা হবে। বাকি ৪৬ জনের প্রজ্ঞাপন আগামী সোমবার হবে বলে জানান তিনি।

তবে আজ ৪০ জনকে নিয়োগ দিয়ে এই বিসিএসের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাকি ৬ জনকে বাদ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন দেখুন এখানে

২ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেছিলেন, সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে প্রথমে ৬৬৮ জনকে সুপারিশ করার কথা বিভিন্ন সংবাদে এসেছে। তবে প্রকৃত সংখ্যা ৬৬৫। কারণ, তিনজন প্রয়োজনীয় সনদ জমা দিতে পারেননি। বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার আবেদনের ক্ষেত্রে পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সনদ দিয়ে আবেদন করা গেলেও চূড়ান্ত পর্যায়ে মূল বা সাময়িক সনদ জমা দিতে হয়। ওই তিনজন তা জমা দিতে পারেননি। এ ছাড়া আটজন প্রার্থী স্বাস্থ্য পরীক্ষায় উপস্থিত হননি। ফলে সব প্রক্রিয়া মিলিয়ে ৬৫৭ জন প্রার্থীর বিষয়টি বিবেচনায় আসে। তাদের মধ্যে ৬১১ জনের নামে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাকি ৪৬ জনের প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া চলছে।

ল্যাবএইড হাসপাতালে বিভিন্ন বিভাগে চিকিৎসক নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ০৫ অক্টোবর ২০২৬
‘তারা তাদের ভাসুরের নাম মুখে নিতে চায় না’: শাহ পরান
  • ০৫ অক্টোবর ২০২৬
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৬২ পদে চাকরি, আবেদন ২৫ অক্টোবর …
  • ০৫ অক্টোবর ২০২৬
চতুর্থবারের মতো বহিষ্কার সহ-সভাপতি আহসান, হাসিবের হ্যাট্রিক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিসিএসের প্রজ্ঞাপন জারি
  • ০৫ অক্টোবর ২০২৬
মেসির বিদায়ী ম্যাচে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ
  • ০৫ অক্টোবর ২০২৬