গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত জবি, পরীক্ষা হবে ৯ কেন্দ্রে 

২৮ জুলাই ২০২২, ০৫:৫১ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ছবি

দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা। আগামী ৩০ জুলাই দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিজ্ঞান (এ) ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। গুচ্ছ ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। 

যেসব ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষা কেন্দ্র হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে নির্ধারণ করেছিল তাদের আসন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ঢাকা বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সহ মোট ৯টি কেন্দ্রে সাজানো হয়েছে। বাকি কেন্দ্রগুলো হলো- ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্স, ইডেন মহিলা কলেজ, নটরডেম কলেজ, ভিকারুন্নেছা নুন স্কুল এন্ড কলেজ, (ভবন-১, গেইট-১) এবং ভিকারুন্নেছা নুন স্কুল এন্ড কলেজ, (ভবন- ২, গেইট- ৮)। এই নয় কেন্দ্রে ৬৪ হাজার ৪৫৮ জন পরীক্ষা দেবেন।

গুচ্ছ ভর্তি পরীক্ষার আহবায়ক কমিটি সূত্রে জানা যায়, পরীক্ষা শুরু হবার এক ঘন্টা পূর্বে শিক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত থাকতে হবে৷ কোন শিক্ষার্থী চাইলে তার আগেও কেন্দ্রে প্রবেশ করতে পারবে। তবে রুম খোলা হবে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে। প্রবেশপত্র ও নির্দেশিত অন্যান্য কাগজপত্রসহ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। 

এদিকে ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে প্রতিটি কেন্দ্রে মেডিকেল টিম প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা জোরদারে থাকবে পর্যাপ্ত সংখ্যক পুলিশ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে আসতে পারে সেজন্য যানজট নিরসনে ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে চিঠি দেওয়া হয়েছে।  ইতিমধ্যে প্রতিটি কেন্দ্রে ওএমআর ও অন্যান্য কাগজপত্র বুঝিয়ে দেয়া হয়েছে। 

আরও পড়ুন: গুচ্ছ ভর্তি পরীক্ষা: এক বিশ্ববিদ্যালয়ের কক্ষে থাকবে না ঘড়ি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, ইতিমধ্যেই সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট কেন্দ্রে সবকিছু বুঝিয়ে দেওয়া হয়েছে। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনু্ষদের ডিন অধ্যাপক ড. শাহজাহান বলেন, এখন পর্যন্ত সার্বিক প্রস্তুতি সন্তোষজনক। এবার মোট ৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সবগুলো কেন্দ্রেই মেডিকেল টিম প্রস্তুত থাকবে৷ আর পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে। পাশাপাশি বিএনসিসি, রোভার স্কাউট ও অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনগুলোও শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবে। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পর্যাপ্ত নিরাপত্তা থাকবে। যানজট নিরসনে পুলিশকে চিঠি দেওয়া হয়েছে। আশা করি গতবারের মতো এবার শিক্ষার্থীরা যানজটের ভোগান্তিতে পড়বেনা। আর  অপ্রীতিকর বা সন্দেহজনক যেকোন বিষয়ে আমরা সার্বক্ষণিক নজরদারি রাখবো।

প্রসঙ্গত, ২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটে পরীক্ষার জন্য মোট আবেদন  পড়েছে ২ লাখ ৯৪ হাজার ৫২৪টি। এরমধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটে। এই ইউনিটে এক লাখ ৬১ হাজারের বেশি শিক্ষার্থী ভর্তি আবেদন করেছেন।

সরকারি মেডিকেলে আর মাইগ্রেশন নয়, বেসরকারিতে আরও দুটি
  • ৩১ মার্চ ২০২৬
ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল
  • ৩১ মার্চ ২০২৬
অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ পেলেন সারজিস আলম
  • ৩১ মার্চ ২০২৬
মার্কিন যুদ্ধবিমানকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি ই…
  • ৩১ মার্চ ২০২৬
বিশ্বের সবচেয়ে বেশি সরকারি ছুটির তালিকায় বাংলাদেশ দ্বিতীয়
  • ৩১ মার্চ ২০২৬
‎বাহুবলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১০
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence