ঢাবির ‘খ’ ইউনিটের ফল তৈরির কাজ ২০ শতাংশ শেষ

১৪ জুন ২০২২, ০৬:৫০ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ফল তৈরির কাজ ২০ শতাংশ শেষ হয়েছে। চলতি মাসের শেষ দিকে ফল প্রকাশ করা হতে পারে।

মঙ্গলবার (১৪ জুন) বিকেলে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ তথ্য জানান ঢাবির কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির।

তিনি বলেন, আমাদের নিয়ম হলো যেদিন পরীক্ষা অনুষ্ঠিত হবে তার পর চার সপ্তাহের মধ্যে ফল প্রকাশ করতে হবে। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। ইতোমধ্যে আমাদের এমসিকিউ অংশ দেখা শেষ হয়েছে। এখন আমরা লিখিত অংশের খাতা দেখা শুরু করেছি।

আরও পড়ুন: ঢাবি ভর্তি: এমসিকিউ পাস না করলে লিখিতের খাতা দেখা হয় না

অধ্যাপক ড. আবদুল বাছির আরও বলেন, ভর্তি পরীক্ষায় এমসিকিউ অংশে ফেল করা শিক্ষার্থীদের লিখিত অংশের খাতা দেখা হয় না। এমসিকিউ অংশে পাস নম্বর ২৪। এর কম পেলে তার লিখিত অংশের খাতা দেখা হয় না।

এর আগে গত ৪ জুন বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত (দেড় ঘণ্টা) এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও দেশের অন্য সাতটি বিভাগীয় শহরে খ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এবার এই ইউনিটে মোট আবেদন করেছেন ৫৮ হাজার ৫৬৫ জন ভর্তিচ্ছু। ইউনিটটিতে এ বছর আসন রয়েছে ১ হাজার ৭৮৮টি। সেই হিসাবে এবার প্রতি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেবে প্রায় ৩৩ জন শিক্ষার্থী।

হলান্ড-এমবাপ্পের জোড়া গোল, বিপরীতে রোনালদোর চরম ব্যর্থতা
  • ১৮ জুন ২০২৬
ইংল্যান্ডের শুরুর একাদশে একাধিক চমক
  • ১৮ জুন ২০২৬
বিবর্ণ রোনালদো, বিশ্বকাপে হতাশার শুরু পর্তুগালের
  • ১৮ জুন ২০২৬
ভবন নির্মাণের সময় ৮ তলা থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
  • ১৮ জুন ২০২৬
অফসাইডে বাতিল পর্তুগালের গোল
  • ১৮ জুন ২০২৬
কঙ্গোর দুর্ভাগ্য, পোস্টে লেগে ফিরল বাকাম্বুর জোরালো শট
  • ১৮ জুন ২০২৬