ইংল্যান্ডের শুরুর একাদশে একাধিক চমক

১৮ জুন ২০২৬, ০১:১৫ AM
ইংল্যান্ড দল অনুশীলন

ইংল্যান্ড দল অনুশীলন © সংগৃহীত

ফিফা বিশ্বকাপে নিজেদের অভিযান শুরুর মিশনে চমক রেখে শুরুর একাদশ সাজিয়েছে ইংল্যান্ড। চমক দিয়ে আক্রমণভাগের ডানদিকে ননি মাদুয়েকেকে রেখেছেন ইংল্যান্ডের কোচ থমাস টুখেল। এতে অ্যাকিলিসের সমস্যায় বুকায়ো সাকাকে আপাতত বেঞ্চেই বসে থাকতে হবে। জাতীয় দলের হয়ে ৫০তম ম্যাচ খেলার জন্যও অপেক্ষা করতে হচ্ছে তাকে।

বাঁ-প্রান্তে সুযোগ পেয়েছেন অ্যান্থনি গর্ডন। প্রস্তুতি ম্যাচে কোস্টারিকার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখানোর পুরস্কার হিসেবেই জায়গা পেয়েছেন তিনি, এতে মার্কাস রাশফোর্ডকে বেঞ্চেই থাকতে হচ্ছে।

রক্ষণভাগে জন স্টোনসের সঙ্গী হিসেবে এজরি কনসা খেলবেন। মাঝমাঠে ডেকলান রাইস, এলিয়ট অ্যান্ডারসন ও জুড বেলিংহ্যাম থাকছেন। দুই ফুল-ব্যাক পজিশনে নিকো ও'রেইলি ও রিস জেমস খেলবেন।

অন্যদিকে অভিজ্ঞতা ও তরুণদের মিশেলে দল সাজিয়েছেন ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ। রক্ষণভাগে শুরু থেকেই খেলবেন তরুণ ডিফেন্ডার লুকা ভুসকোভিচ, সম্প্রতি হামবুর্গে ধারে খেলতে গিয়ে নজর কাড়েন তিনি। তার সামনে থাকবেন ৪০ বছর বয়সী অভিজ্ঞ মিডফিল্ডার লুকা মদ্রিচ।

ইংল্যান্ডের একাদশ: জর্ডান পিকফোর্ড, নিকো ও'রেইলি, জন স্টোনস, এজরি কনসা, রিস জেমস, ডেকলান রাইস, এলিয়ট অ্যান্ডারসন, অ্যান্থনি গর্ডন, জুড বেলিংহ্যাম, ননি মাদুয়েকে, হ্যারি কেইন।

ক্রোয়েশিয়ার একাদশ: ডোমিনিক লিভাকোভিচ, ইয়শকো গভার্দিওল, লুকা ভুসকোভিচ, যোসিপ শুতালো, ইভান পেরিশিচ, পেতার সুচিচ, লুকা মদ্রিচ, যোসিপ স্তানিশিচ, মার্টিন বাতুরিনা, মারিও পাশালিচ, পেতার মুসা।

শিক্ষর্থী ভর্তি বাড়াতে লিফলেটের সঙ্গে হাট-বাজারে মাইকিংয়ের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দেবে ডিজিকন টেকনোলজি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
পূর্ববিরোধের জেরে তরুণকে ছুরিকাঘাত, অভিযুক্তকে পুলিশে সোপর্দ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
লোহাগাড়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
এশিয়া কাপে টানা দ্বিতীয় হার বাংলাদেশের
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি রোগী কমায় দিশেহারা কলকাতার হাসপাতালগুলো
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9