হলান্ড-এমবাপ্পের জোড়া গোল, বিপরীতে রোনালদোর চরম ব্যর্থতা

১৮ জুন ২০২৬, ০১:২৮ AM
পর্তুগাল-কঙ্গো ম্যাচ

পর্তুগাল-কঙ্গো ম্যাচ © সংগৃহীত

​লিওনেল মেসির ঐতিহাসিক ও জাদুকরী হ্যাটট্রিকের রাতে বিশ্বকাপের অন্য দুটি ম্যাচেও বর্তমান প্রজন্মের দুই সেরা তারকা আর্লিং হলান্ড এবং কিলিয়ান এমবাপ্পে মাঠ কাঁপিয়েছেন। নিজ নিজ ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে দুজনেই জোড়া গোলের দেখা পেয়েছেন।

আলজেরিয়ার বিপক্ষে মেসির ওই অতিমানবীয় রূপ দেখে হলান্ড সামাজিক যোগাযোগমাধ্যমে মেসিকে "উন্মাদ" বলে অভিহিত করলেও, তিনি নিজেও নিজের ম্যাচে জোড়া গোল করে ফর্মে থাকার জানান দেন। একইসঙ্গে ফরাসি তারকা এমবাপ্পের জোড়া গোল টুর্নামেন্টের শুরুতেই প্রতিদ্বন্দ্বী দলগুলোর জন্য বড় বার্তা দিয়ে রাখল।

​তবে তরুণ তুর্কিরা যখন গোল উৎসবে মেতেছেন, তখন বিশ্বকাপের মঞ্চে একদমই আলো ছড়াতে পারেননি ফুটবলের অন্যতম মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। কঙ্গোর বিপক্ষে ম্যাচে পর্তুগিজ এই ফরোয়ার্ডের পারফরম্যান্স ছিল পরিসংখ্যানের দিক থেকে চলতি বিশ্বকাপের এখন পর্যন্ত সবচেয়ে বাজে। পুরো ম্যাচে পর্তুগালের হয়ে মাঠে থেকেও কঙ্গোর রক্ষণভাগের সামনে পুরোপুরি ফ্লপ ছিলেন তিনি।

​পরিসংখ্যানের পাতায় রোনালদোর কঙ্গো ম্যাচটি ছিল রীতিমতো হতাশাজনক। ম্যাচে কোনো গোল করতে পারেননি, সতীর্থদের দিয়ে কোনো গোল করাতেনও পারেননি। এমনকি পুরো ৯০ মিনিটে প্রতিপক্ষের গোলপোস্ট বরাবর কোনো শট কিংবা কোনো সফল ড্রিবল বা কি-পাসও দিতে পারেননি তিনি। 

ম্যাচে মাত্র ২৫ বার বল স্পর্শ করা রোনালদো ২১টি পাসের মধ্যে ১৯টি সফলভাবে সম্পন্ন করলেও মাঠে কোনো গ্রাউন্ড ডুয়েল বা মুখোমুখি লড়াইয়ে জড়াননি। ৩ বার বলের নিয়ন্ত্রণ হারানো এবং ৩টি এরিয়াল ডুয়েলের মধ্যে দুটি জেতার এই নিষ্প্রভ পারফরম্যান্সকে বিশ্লেষকরা চলতি বিশ্বকাপের এখন পর্যন্ত সবচেয়ে দুর্বল পারফরম্যান্স হিসেবে আখ্যায়িত করছেন। ফলে, একদিকে যখন মেসি, হলান্ড ও এমবাপ্পেরা গোলের বন্যায় ভাসছেন, তখন রোনালদোর এমন ছায়া হয়ে থাকা ম্যাচ ভক্তদের মাঝে বেশ হতাশার জন্ম দিচ্ছে।

শিক্ষর্থী ভর্তি বাড়াতে লিফলেটের সঙ্গে হাট-বাজারে মাইকিংয়ের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দেবে ডিজিকন টেকনোলজি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
পূর্ববিরোধের জেরে তরুণকে ছুরিকাঘাত, অভিযুক্তকে পুলিশে সোপর্দ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
লোহাগাড়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
এশিয়া কাপে টানা দ্বিতীয় হার বাংলাদেশের
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি রোগী কমায় দিশেহারা কলকাতার হাসপাতালগুলো
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9