ময়মনসিংহ

ভবন নির্মাণের সময় ৮ তলা থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

১৮ জুন ২০২৬, ১২:৪৩ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ময়মনসিংহ নগরীর কলেজ রোড এলাকায় নির্মাণাধীন একটি বহুতল ভবন থেকে পড়ে দুই নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। বুধবার (১৭ জুন) বিকেল প্রায় ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন মাসুদ রানা (৩০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। অপর নিহত শ্রমিকের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভবন নির্মাণকাজের সূত্রে শ্রমিকরা ময়মনসিংহ শহরে অবস্থান করছিলেন। বুধবার বিকেলে কলেজ রোড এলাকার একটি নির্মাণাধীন বহুতল ভবনে লিফ্‌ট স্থাপনের কাজ চলছিল। কাজের একপর্যায়ে দুই শ্রমিক ভবনের অষ্টম তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ভবনের মালিক মো. বেলাল বলেন, ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় সব সামগ্রী ঠিকাদারকে সরবরাহ করা হয়েছে। শ্রমিক নিয়োগ ও কাজের তদারকির দায়িত্ব ছিল ঠিকাদারের। এ ঘটনায় তার কোনো ধরনের গাফিলতি নেই বলে তিনি দাবি করেন।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। 

শিক্ষর্থী ভর্তি বাড়াতে লিফলেটের সঙ্গে হাট-বাজারে মাইকিংয়ের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দেবে ডিজিকন টেকনোলজি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
পূর্ববিরোধের জেরে তরুণকে ছুরিকাঘাত, অভিযুক্তকে পুলিশে সোপর্দ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
লোহাগাড়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
এশিয়া কাপে টানা দ্বিতীয় হার বাংলাদেশের
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি রোগী কমায় দিশেহারা কলকাতার হাসপাতালগুলো
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9