অফসাইডে বাতিল পর্তুগালের গোল

১৮ জুন ২০২৬, ১২:৪০ AM
পর্তুগাল-কঙ্গো ম্যাচ

পর্তুগাল-কঙ্গো ম্যাচ © সংগৃহীত

জোয়াও ক্যানসেলোর অসাধারণ এক ফিনিশে আবারও এগিয়ে যাওয়ার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল পর্তুগাল। আক্রমণভাগে উঠে এসে তিনি নিখুঁত শটে বল জালে পাঠিয়ে উল্লাসে মেতে ওঠেন।

তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। গোল হওয়ার সঙ্গে সঙ্গেই সহকারী রেফারি পতাকা উঁচিয়ে অফসাইডের সংকেত দেন। পরে রেফারি গোলটি বাতিল ঘোষণা করেন।

এর আগে, বিশ্বকাপ মঞ্চে নিজেদের ইতিহাসের প্রথম গোল করে স্বপ্নের মুহূর্ত উপহার দিল ডিআর কঙ্গো। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে গোল করে পর্তুগালের বিপক্ষে ১-১ সমতায় ফিরে মাঠে ছাড়ে তারা।

ম্যাচের শুরুটা ছিল পর্তুগালের দাপুটে। মাত্র ৬ মিনিটে পেদ্রো নেতোর ক্রস থেকে দুর্দান্ত হেডে গোল করে দলকে এগিয়ে দেন নেভেস। দ্রুত গোল পেয়ে পর্তুগাল ম্যাচের নিয়ন্ত্রণ নেয় এবং আরও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে।

তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যাচে ফিরে আসে ডিআর কঙ্গো। শুরুর চাপ সামলে আত্মবিশ্বাসী হয়ে ওঠে আফ্রিকান দলটি। ফলাফল, পর্তুগালের রক্ষণভাগকে বেশ কয়েকবার পরীক্ষায় ফেলে।

প্রথমার্ধের যোগ করা সময়ে আসে সেই ঐতিহাসিক মুহূর্ত। আর্থার মাসুয়াকুর নিখুঁত ক্রস থেকে সম্পূর্ণ ফাঁকায় থাকা উইসা হেড করে বল জালে পাঠান। এর মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম গোলের স্বাদ পায় ডিআর কঙ্গো এবং গ্যালারিতে থাকা তাদের সমর্থকদের আনন্দে ভাসিয়ে দেয়।

নর্দান ইউনিভার্সিটিতে ‘নবীনবরণ-২০২৬’ অনুষ্ঠিত
  • ১৭ অক্টোবর ২০২৬
এখন থেকে শাহজালাল বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং সরাসরি দেখতে…
  • ১৭ অক্টোবর ২০২৬
দ্য ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ইউজিসি কর্মক…
  • ১৭ অক্টোবর ২০২৬
ভারতকে ঘিরে অনিশ্চয়তা, যা বলছে সাফ
  • ১৭ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি ওয়ালটনে, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ১৭ অক্টোবর ২০২৬
ছোট ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের
  • ১৭ অক্টোবর ২০২৬