কঙ্গোর দুর্ভাগ্য, পোস্টে লেগে ফিরল বাকাম্বুর জোরালো শট

১৮ জুন ২০২৬, ১২:৩৩ AM
পর্তুগাল-কঙ্গো ম্যাচ

পর্তুগাল-কঙ্গো ম্যাচ © সংগৃহীত

দ্বিতীয়ার্ধে আক্রমণ অব্যাহত রেখেছে ডিআর কঙ্গো। আর্থার মাসুয়াকুর নেওয়া একটি কর্নার প্রথমে পর্তুগালের ডিফেন্ডার ভেইগা হেড করে বিপদমুক্ত করেন। তবে বলের দখল ধরে রাখে ডিআর কঙ্গো।

পরবর্তীতে গড়ে ওঠা আক্রমণ থেকে সেড্রিক বাকাম্বু বক্সের ভেতর থেকে শক্তিশালী শট নেন, তবে সোজা গিয়ে পোস্টে আঘাত করে ফিরে আসে বল। মুহূর্তটি ডিআর কঙ্গো সমর্থকদের উচ্ছ্বসিত করলেও শেষ পর্যন্ত গোল হিসেবে গণ্য হতো না। শট নেওয়ার আগেই অবশ্য রেফারি বাঁশি বাজিয়ে খেলা থামিয়ে দিয়েছিলেন। ফলে বল জালে গেলেও সেটি বৈধ গোল হিসেবে ধরা হতো না।

এর আগে, বিশ্বকাপ মঞ্চে নিজেদের ইতিহাসের প্রথম গোল করে স্বপ্নের মুহূর্ত উপহার দিল ডিআর কঙ্গো। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে গোল করে পর্তুগালের বিপক্ষে ১-১ সমতায় ফিরে মাঠে ছাড়ে তারা।

ম্যাচের শুরুটা ছিল পর্তুগালের দাপুটে। মাত্র ৬ মিনিটে পেদ্রো নেতোর ক্রস থেকে দুর্দান্ত হেডে গোল করে দলকে এগিয়ে দেন নেভেস। দ্রুত গোল পেয়ে পর্তুগাল ম্যাচের নিয়ন্ত্রণ নেয় এবং আরও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে।

তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যাচে ফিরে আসে ডিআর কঙ্গো। শুরুর চাপ সামলে আত্মবিশ্বাসী হয়ে ওঠে আফ্রিকান দলটি। ফলাফল, পর্তুগালের রক্ষণভাগকে বেশ কয়েকবার পরীক্ষায় ফেলে।

প্রথমার্ধের যোগ করা সময়ে আসে সেই ঐতিহাসিক মুহূর্ত। আর্থার মাসুয়াকুর নিখুঁত ক্রস থেকে সম্পূর্ণ ফাঁকায় থাকা উইসা হেড করে বল জালে পাঠান। এর মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম গোলের স্বাদ পায় ডিআর কঙ্গো এবং গ্যালারিতে থাকা তাদের সমর্থকদের আনন্দে ভাসিয়ে দেয়।

শিক্ষর্থী ভর্তি বাড়াতে লিফলেটের সঙ্গে হাট-বাজারে মাইকিংয়ের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দেবে ডিজিকন টেকনোলজি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
পূর্ববিরোধের জেরে তরুণকে ছুরিকাঘাত, অভিযুক্তকে পুলিশে সোপর্দ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
লোহাগাড়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
এশিয়া কাপে টানা দ্বিতীয় হার বাংলাদেশের
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি রোগী কমায় দিশেহারা কলকাতার হাসপাতালগুলো
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9