বুয়েটের ভর্তি পরীক্ষা ২০ অক্টোবর

০৪ সেপ্টেম্বর ২০২১, ০৩:৪৮ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

আগামী ২০ ও ২১ অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তির প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর চূড়ান্ত পরীক্ষা হবে ৬ নভেম্বর। সম্প্রতি বিশ্ববিদ্যালয় পরিষদের বৈঠকে ভর্তি পরীক্ষার এই তারিখ জানিয়েছে বুয়েট। একাডেমিক কাউন্সিলের বৈঠকে এ  বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

শনিবার (৪ সেপ্টেম্বর)  দুপুরে বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার।

তিনি জানান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের বৈঠক সকল বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নিধারণ করেছে। সেখানে আমরা আমাদের ভর্তি পরীক্ষার তারিখ জানিয়েছি।

অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার আরও জানান, আগামী ২০ ও ২১ অক্টোবর আমাদের প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণদের চূড়ান্ত পরীক্ষা নেয়া হবে ৬ নভেম্বর। একাডেমিক কাউন্সিলের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। এরপর আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দেয়া হবে।

প্রসঙ্গত, গত ২২ জুন একাডেমিক কাউন্সিলের বৈঠকে অনির্দিষ্টকালের জন্য নিজেদের ভর্তি পরীক্ষা স্থগিত ঘোষণা করে বুয়েট। সেদিন এক বিজ্ঞপ্তিতে বুয়েট জানায়, প্রাথমিক বাছাই পরীক্ষার অন্তত ১০ দিন আগে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।

বিএমইউতে বৈজ্ঞানিক সেমিনার, ‘গ্লোবাল অ্যাটলাস অব প্যালিয়েট…
  • ১৩ নভেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণের শর্তাবলি নিয়ে ছড়িয়ে পড়া বিজ্ঞপ…
  • ১৩ নভেম্বর ২০২৬
২৭৩ জনবল নিয়োগ দেবে ব্যানবেইস, জেএসসি পাসেই শুরু আবেদন
  • ১৩ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অনেক
  • ১৩ নভেম্বর ২০২৬
চট্টগ্রামে ইমপ্যাক্ট রিভিউ মিশনের আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলের…
  • ১৩ নভেম্বর ২০২৬
শেরপুরে পর্যটনকেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থীকে জিম্ম…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950