জেএসসি-এসএসসিতে না থাকলেও এইচএসসিতে জিপিএ-৫ ১৭ হাজার

৩০ জানুয়ারি ২০২১, ১২:১০ PM
আজ এইচএসসির ফলাফল ঘোষণা করা হয়েছে

আজ এইচএসসির ফলাফল ঘোষণা করা হয়েছে © ফাইল ফটো

সদ্য ঘোষিত এইচএসসি ও সমমানের পরীক্ষায় সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৬১ হাজার ৮০৭ জন। ৯টি সাধারণসহ সব বোর্ডের সমন্বয়ে ঘোষিত ফলাফলে এ তথ্য পাওয়া গেছে। জেএসসি-এসএসসি ও সমমানের পরীক্ষার গড় করে এ ফলাফল ঘোষণা করা হয়েছে।

ঘোষিত ফলাফলে দেখা গেছে, জেএসসি ও এসএসসিতে জিপিএ-৫ না পেয়েও এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ৪৩ জন। আগের বছর এ সংখ্যা ছিল আট হাজার ৫৭০ জন। এছাড়া ২০১৮ সালে চার হাজার ১৫৭ জন জিপিএ-৫ পেয়েছিল।

এদিকে জেএসসি ও এসএসসি এবং সমমানের পরীক্ষায় জিপিএ-৫ থেকেও এইচএসসিতে জিপিএ-৫ পায়নি ৩৯৬ জন। ২০১৯ সালে এ সংখ্যা ছিল ৪৫ হাজার ৮৬৫ জন এবং ২০১৮ সালে ছিল ৫২ হাজার ৬৩৪ জন। জেএসসি ও সমমানের ২৫ শতাংশ এবং এসএসসি ও সমমানের ৭৫ শতাংশ গড় করে এ ফলাফল ঘোষণা করা হয়েছে।

ঘোষিত ফলাফল অনুযায়ী, আগের বছর মোট জিপিএ-৫ পেয়েছিল ৪৭ হাজার ২৮৬ জন। সে হিসেবে এবার অটোপাসে জিপিএ-৫ পেয়েছে তিনগুণেরও বেশি। আজ শনিবার (৩০ জানুয়ারি) গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এইচএসসি ও সমমানের ফলাফল ঘোষণা করেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, এবার সবাই শতভাগ পাস করলেও গতবার পাস করে ৭৩.৯৩ শতাংশ। আর জিপিএ-৫ পাওয়ার হার গত বছর ৩.৫৪ শতাংশ হলেও এবার হয়েছে ১১.৮৩ শতাংশ। এবার ছাত্রদের মধ্যে ৭৮ হাজার ৪৬৯ জন এবং ছাত্রীদের মধ্যে ৮৩ হাজার ৩৩৮ জন জিপিএ-৫ পেয়েছে।

গ্রুপ চ্যাম্পিয়ন হতে রাতে নরওয়ের বিপক্ষে মাঠে নামছে ফ্রান…
  • ২৬ জুন ২০২৬
ইসরায়েলকে ‘শর্তহীনভাবে’ লেবানন ছাড়ার দাবি হিজবুল্লাহর
  • ২৬ জুন ২০২৬
গ্রুপের তৃতীয় সেরা হয়ে নকআউট পর্বে যেতে এগিয়ে যেসব দল
  • ২৬ জুন ২০২৬
সুখবর পাচ্ছেন প্রাথমিকে নবনিয়োগপ্রাপ্ত ও বদলিপ্রত্যাশী শিক্…
  • ২৬ জুন ২০২৬
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিট সভাপতি গ্রেফ…
  • ২৬ জুন ২০২৬
সীমান্তে ফের তিনজনকে পুশইনের চেষ্টায় বিজিবির কঠোর অবস্থান
  • ২৬ জুন ২০২৬