জাবির প্রথম ধাপের ভর্তি শেষে ফাঁকা পড়ে আছে শত শত আসন

০৭ মে ২০২৪, ০৮:১৫ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:৪০ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৩-২৪ শিক্ষা বর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে প্রথম ধাপের ভর্তি শেষ হওয়ার পর বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটে ১ হাজার একশত ২৫টি আসন ফাঁকা রয়েছে। এর মধ্যে ছেলেদের ৬৩১টি ও মেয়েদের ৪৯৪টি আসন।

সোমবার (৬ মে) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, প্রথম ধাপে ভর্তি শেষ হওয়ার পর ছেলেদের ৬৩১টি ও মেয়েদের ৪৯৪টি আসন ফাঁকা আছে। আগামী ৮ মে ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে দ্বিতীয় ধাপে ভর্তি নেওয়ার জন্য সব ইউনিটের মেধা তালিকা প্রকাশ করা হবে।  

দ্বিতীয় ধাপে মেধাতালিকার শিক্ষার্থীদের আগামী ১৩ মে থেকে ১৫ মে রাত ১২টা পর্যন্ত অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপর ভর্তি নিশ্চিতকরণের জন্য আগামী ১৪ মে থেকে ১৬ মে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টার মধ্যে সশরীরে প্রয়োজনীয় কাগজপত্রসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখায় জমা দিতে হবে।

আরও পড়ুন: সশরীরে ক্লাস ও পরীক্ষায় ফিরছে ঢাকা বিশ্ববিদ্যালয়

নির্ধারিত তারিখের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন না করলে ভর্তি বাতিলপূর্বক আসন শূন্য ধরে অপেক্ষমাণ তালিকা থেকে শূন্যআসন পূরণ করা হবে।

 
কয়লা কেলেঙ্কারির অভিযোগে তদন্ত, পদত্যাগ করলেন শ্রীলঙ্কার জ্…
  • ১৮ এপ্রিল ২০২৬
ঢাকার বাতাস আজ মাঝারি মানের, বায়ুদূষণে শীর্ষে দিল্লি
  • ১৮ এপ্রিল ২০২৬
সার্ভেইলেন্সের ম্যান্ডেট আসলে কার?
  • ১৮ এপ্রিল ২০২৬
হুথিদের ভয়ে দীর্ঘ পথে ঘুরছে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস জর্জ …
  • ১৮ এপ্রিল ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডির সুযোগ
  • ১৮ এপ্রিল ২০২৬
সীমান্ত পেরিয়ে ফেরা, কিন্তু ঘরে ফেরা নয়: শিশুদের নীরব এক প্…
  • ১৮ এপ্রিল ২০২৬