গুচ্ছের ফলে গরমিল, পরীক্ষা না দিয়েই ‘উপস্থিত’ ৫৩ জন

১৫ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ PM , আপডেট: ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ PM
গুচ্ছ ভর্তি পরীক্ষা

গুচ্ছ ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

গুচ্ছভুক্ত (জিএসটি) ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশে একাধিক গড়মিলের অভিযোগ উঠেছে। ফলাফলে দেখা যায়, পরীক্ষা না দিয়েও ৫৩ জন শিক্ষার্থীকে উপস্থিত দেখানো হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক এ তথ্য নিশ্চিত করেন।

জানতে চাইলে ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আমাদের কোনো গুচ্ছের মেম্বার নেই। তারা মৌখিক হিসেব দিয়েছে আমাদেরকে। এক্ষেত্রে সেখানে কিছু তথ্যের গড়মিল হতে পারে। আমরা পুনরায় যাচাই-বাছাই করে দেখছি।

প্রকাশিত তথ্যমতে, মোট আবেদনকারী ছিলেন ১ লাখ ৬৬ হাজার ১৬২ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১ লাখ ২৫ হাজার ৯৩৮ জন, যা মোট আবেদনকারীর ৭৫.৭৯ শতাংশ। তবে আগের দিন প্রকাশিত তথ্যে উপস্থিতি ছিল ১ লাখ ২৫ হাজার ৮৮৫ জন। ফলে পরিসংখ্যানে ৫৩ জনের উপস্থিতির বিষয়ে অমিল দেখা গেছে।

পাশের হারেও গরমিল লক্ষ্য করা যায়। ফলাফল অনুযায়ী, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ৩০ নম্বর বা তার বেশি পেয়ে উত্তীর্ণ হয়েছেন ৩৮ হাজার ৮৮ জন, যা শতকরা ৩০.২৪ শতাংশ। কিন্তু কর্তৃপক্ষ পাশের হার ৩০ শতাংশ উল্লেখ করেছে। অন্যদিকে, ৩০ নম্বরের কম পেয়ে অকৃতকার্য হয়েছেন ৮৭ হাজার ৭৪০ জন, যা শতকরা হিসাবে ৬৯.৬৭ শতাংশ হওয়ার কথা থাকলেও ৬৯.৫০ শতাংশ দেখানো হয়েছে।

এদিকে গতদিনের হিসাব অনুযায়ী অনুপস্থিত ছিলেন ৪০ হাজার ২৭৭ জন (২৪.২৪ শতাংশ) শিক্ষার্থী। এবারের হিসেবে তা দেখানো হয়েছে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ৪০ হাজার ২২৪ জন, যেখানে শতাংশ হিসেবে দেখানো হয়েছে ২৪.২০ শতাংশ। এছাড়া রোল নম্বর ও পরিচয়পত্র পূরণে ভুলের কারণে ১১০ জনের খাতা বাতিল করা হয়েছে।

এনসিপির জুলাই পদযাত্রার সমাবেশ চলাকালে বিস্ফোরণ
  • ০৬ জুলাই ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী উপাচার্য বদরুজ্জামান ভূঁ…
  • ০৬ জুলাই ২০২৬
জনগণকে প্রতিশ্রুতি দিলেও বিদ্যুৎ সংকট সমাধানে বাজেটে কার্যক…
  • ০৬ জুলাই ২০২৬
ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ …
  • ০৬ জুলাই ২০২৬
বাবার পরিশ্রম-সততা ছিল অনুপ্রেরণা, আনসার সদস্যের ছেলে বিসিএ…
  • ০৬ জুলাই ২০২৬
সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে উপপরিচালক নিয়োগ
  • ০৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence