কৃষিগুচ্ছের আবেদন শেষ আগামী ১০ জুলাই

১৬ জুন ২০২৩, ১২:১৩ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০১:০৬ PM
কৃষিগুচ্ছ

কৃষিগুচ্ছ © লোগো

দেশে কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী ৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে ২০২২–২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) বা স্নাতক শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।

এর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে তালিকার প্রথম দিকে।

এছাড়াও চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষিবিজ্ঞানে ভর্তির জন্য আবেদন করতে পারবেন ভর্তিচ্ছুরা।

ভর্তি আবেদন সংক্রান্ত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ২০১৮/২০১৯/২০২০ সালে এসএসসি বা সমমান এবং ২০২১/২০২২ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় যারা বিজ্ঞান বিভাগ হতে জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়সহ উত্তীর্ণ হয়েছে, কেবলমাত্র তারাই আবেদন করতে পারবে। তবে ২০২১ সালে এসএসসি বা সমমান মানোন্নয়ন পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবেন ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করতে।

আবেদনকারীর এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় উভয় ক্ষেত্রে প্রতিটিতে চতুর্থ বিষয় ব্যতীত ন্যূনতম জিপিএ ৪ এবং সর্বমোট জিপিএ ৮.৫০ থাকতে হবে—জানানো হয়েছে প্রজ্ঞাপনে।

শিক্ষার্থীরা ভর্তি এবং আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে জানতে পারবেন।

আ.লীগ পরিবার সংশ্লিষ্টতায় এক ঘণ্টায় প্রজ্ঞাপন বাতিল হওয়া সে…
  • ১২ জুন ২০২৬
মরক্কোর বিপক্ষে শুরুর একাদশ চূড়ান্ত আনচেলত্তির, জায়গা হয়নি …
  • ১২ জুন ২০২৬
১০ শতাংশ প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কর্মী রাখলেই কর ছাড় পাব…
  • ১২ জুন ২০২৬
প্রস্তাবিত বাজেটের মূলনীতি জানালেন‌ মাহদী আমিন 
  • ১২ জুন ২০২৬
যেভাবে গৃহস্থালির কাজে ব্যবহৃত এআই রোবটদের প্রশিক্ষণ দিচ্ছে…
  • ১২ জুন ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের শতভাগ পে-স্কেল ও উৎসব ভাতার দাবি
  • ১২ জুন ২০২৬
×