প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহিদ উর রহমান

সাহাবুদ্দিনের আগের অপরাধের বিচারে বাধা নেই

২৮ জুলাই ২০২৬, ০২:০৫ PM
তথ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহিদ উর রহমান

তথ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহিদ উর রহমান © সংগৃহীত

‘পদত্যাগকারী সাবেক রাষ্ট্রপতি মো. সাহবুদ্দিনের বিচারের বিষয়ে আদালত স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে। সরকারের পক্ষ থেকে বিচারের বিষয়ে কোনো মন্তব্য করার সুযোগ নেই’- বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহিদ উর রহমান।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টার দিকে রাজধানীর সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা। 

তথ্য উপদেষ্টা বলেন, আদালত সম্পূর্ণ স্বাধীন। তার বিরুদ্ধে আগের অপরাধের বিচার হতে কোনো আইনগত বাধা নেই। বিচার পাওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। সরকার এ অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। সংবাদবিশ্লেষণ

প্রধানমন্ত্রী ব্রিকস সম্মেলনে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ব্রিকস সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রীর ভারতে যাওয়ার সিদ্ধান্ত এখনো হয়নি। বাংলাদেশ ব্রিকসের সদস্য নয়। ভারতে অনুষ্ঠিতব্য এবারের ব্রিকস সম্মেলনে অংশ নিতে সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।

উড়ন্ত কার উন্মোচন করলেন ইলন মাস্ক, বাজারে আসতে পারে ২০২৮ স…
  • ১৬ অক্টোবর ২০২৬
ডাকসু নির্বাচনকে ঢাবির একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করতে না পা…
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস, পার্টি স্প্রেতে ছাত্রীর চ…
  • ১৬ অক্টোবর ২০২৬
চুয়েটে অচলাবস্থার দায় কার, সমাধান কী
  • ১৬ অক্টোবর ২০২৬
নতুন করে আর কেউ গণরুম-গেস্টরুমের সংস্কৃতি ফিরিয়ে আনতে পারবে…
  • ১৬ অক্টোবর ২০২৬
‘বিএনপি পাঁচ বছর দেশ শাসন করলে আমরা দুর্ভিক্ষে মারা যাব’— …
  • ১৬ অক্টোবর ২০২৬