প্রাইভেটকার থেকে ১ লাখ ৬ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক

২৮ জুলাই ২০২৬, ০২:১৭ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৬, ০২:১৮ PM
প্রাইভেটকারের বাম্পারের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা হয় ইয়াবা

প্রাইভেটকারের বাম্পারের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা হয় ইয়াবা © সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারের বাম্পারের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা ১ লাখ ৬ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় মাদক পরিবহনের অভিযোগে গাড়ির চালককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) উখিয়া ৬৪ বিজিবির অধিনায়কের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২৭ জুলাই) রাত প্রায় ১০টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারমুখী একটি প্রাইভেটকার হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে সন্দেহের ভিত্তিতে সেটি তল্লাশি করা হয়। এ সময় গাড়ির সামনের বাম্পারের ভেতরে কালো পলিথিনে মোড়ানো ১৬টি প্যাকেট থেকে মোট ১ লাখ ৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তি হলেন কক্সবাজার সদর উপজেলার পরানিপাড়া পিএমখালী এলাকার বাসিন্দা মোহাম্মদ ইসমাইলের ছেলে মো. সাইফুল ইসলাম খোকন (৩৬)।

বিজিবির তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ২৮ লাখ ১০ হাজার টাকা। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার এবং একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন, টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী চক্র ও সংশ্লিষ্ট চোরাকারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা আরও বাড়ানো হয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সব ধরনের দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিতের নির্দেশ স্থানীয় সর…
  • ১৫ অক্টোবর ২০২৬
সৌদি আরবের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত…
  • ১৫ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগ দেবে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস, আবেদন ২৬ অক্…
  • ১৫ অক্টোবর ২০২৬
‘আমরা কেউ আবেদ ক্যাডার নই, মেধা-যোগ্যতায় সুপারিশপ্রাপ্ত হয়ে…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের সিকিউরিটি-মর্যাদা-সচ্ছলতার একটাই রাস্তা জাতীয়করণ
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রথমবারের মতো ট্রান্সপোর্ট পার্টনার পেল বিসিবি
  • ১৫ অক্টোবর ২০২৬