সাইকেল চুরির অভিযোগে চাচার হাঁসুয়ার কোপে ভাতিজার মৃত্যু

২৮ জুলাই ২০২৬, ০২:২২ PM
নাহিদ হোসেন

নাহিদ হোসেন © সংগৃহীত

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া গ্রামে চাচার হাঁসুয়ার কোপে নাহিদ হোসেন (২০) নামে এক ভাতিজার মৃত্যু হয়েছে। আজ (২৮ জুলাই) মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত নাহিদ তেঁতুলবাড়ীয়া গ্রামের ভিটাপাড়ার জাহিদ হোসেনের ছেলে। অভিযুক্ত লালন হোসেন একই গ্রামের নুরুল ইসলামের ছেলে।

একটি বাইসাইকেল চুরির অভিযোগকে কেন্দ্র করে চাচা লালনের হাসুয়ার কোপে ভাতিজা নাহিদের মৃত্যু হয়। 

স্থানীয়রা জানান, গত ২৬ জুলাই লালন হোসেনের একটি বাইসাইকেল চুরি হয়ে যায়। সাইকেলটি তার ভাইয়ের ছেলে নাহিদ চুরি করেছে বলে অভিযোগ করেন লালন। এ নিয়ে দুজনের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা হয়। পরদিন ২৭ জুলাই একই বিষয় নিয়ে আবারও চাচা-ভাতিজার মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাতে থাকা হাঁসুয়া দিয়ে লালন নাহিদকে এলোপাতাড়ি কোপ দেন। এতে নাহিদ গুরুতর রক্তাক্ত জখম হন।

প্রতিবেশীরা আহত নাহিদকে উদ্ধার করে প্রথমে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার আরও অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় একদিন পর তার মৃত্যু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের বাবা এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছিলেন।

এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাদ্দিদ মুর্শেদ চৌধুরী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন লিটন
  • ১৭ অক্টোবর ২০২৬
ময়মনসিংহে ছাত্রদল নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল
  • ১৭ অক্টোবর ২০২৬
বিমান বাংলাদেশ এয়ারলাইনস নিয়োগ দেবে ২৩৪ পদে, আবেদনে বাকি ৩ …
  • ১৭ অক্টোবর ২০২৬
অগ্নিদগ্ধ রোগীদের শেষ ভরসা চট্টগ্রাম-ঢাকা, কক্সবাজারে নেই প…
  • ১৭ অক্টোবর ২০২৬
পাবনা জেলা তাঁতীদলের সম্মেলন অনুষ্ঠিত
  • ১৭ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর দুই আবেদন
  • ১৭ অক্টোবর ২০২৬