৯৯৯ নম্বরে ফোনকল, শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার ১

২৮ জুলাই ২০২৬, ০১:৪৮ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৬, ০১:৪৯ PM
নুরুল আফসার

নুরুল আফসার © সংগৃহীত

কক্সবাজারে ৮ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে নুরুল আফসার (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারের আগে ক্ষুব্ধ এলাকাবাসীর গণপিটুনিতে আহত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২৭ জুলাই) রাত ১০টা ২৫ মিনিটে কক্সবাজার সদর থানার রিং রোড এলাকা থেকে একজন কলার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে অভিযোগ করেন, তাদের এলাকার ৮ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, নুরুল আফসার নামে এক ব্যক্তি শিশুটিকে দোকান থেকে পান আনতে পাঠান। পরে শিশুটি পান নিয়ে অভিযুক্তের বাসায় গেলে তিনি শিশুটির স্পর্শকাতর স্থানে হাত দেন। এ সময় শিশুটির চিৎকার শুনে প্রতিবেশী ও শিশুটির বাবা-মা ছুটে এসে তাকে উদ্ধার করেন।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ৯৯৯ কর্তৃপক্ষ বিষয়টি কক্সবাজার সদর থানাকে জানায়। ৯৯৯-এর কলটেকার কনস্টেবল শামীম আহম্মেদ কলটি গ্রহণ করেন এবং পুলিশ ডিসপ্যাচার এসআই মো. মিজানুর রহমান কলার ও সংশ্লিষ্ট থানার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে প্রয়োজনীয় সমন্বয় করেন।

পরে কক্সবাজার সদর থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত নুরুল আফসারকে গ্রেফতার করে। তবে পুলিশ পৌঁছানোর আগেই ক্ষুব্ধ স্থানীয়দের গণপিটুনিতে তিনি আহত হন। পরে তাকে গ্রেফতার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ময়মনসিংহে ‘পাচারকারীদের’ ফেলে যাওয়া দুই লজ্জাবতী বানর উদ্ধার
  • ২১ আগস্ট ২০২৬
‘শামীম কায়সার ৪ মাযহাবের চেতনাবিরোধী মতাদর্শে বিশ্বাসী’, ধর…
  • ২১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল
  • ২১ আগস্ট ২০২৬
রাকসু সদস্যদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’
  • ২১ আগস্ট ২০২৬
ইউআইইউতে নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য জলবায়ু চ্যালেঞ্জ…
  • ২১ আগস্ট ২০২৬
নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রী কে কোন দপ্তর পেলেন
  • ২১ আগস্ট ২০২৬