ভর্তিচ্ছুদের পদচারণায় মুখর রাজশাহী বিশ্ববিদ্যালয়

২৮ মে ২০২৩, ১০:৩৮ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল (২৯ মে) থেকে শুরু হচ্ছে। ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হচ্ছে এবারের ভর্তিযুদ্ধ। পরীক্ষায় অংশ নিতে একদিন আগে থেকেই ক্যাম্পাসে আসতে শুরু করেছেন ভর্তিচ্ছুরা। তাদের পদচারণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে রাবি ক্যাম্পাস। 

রবিবার (২৮ মে) সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছেন ভর্তিচ্ছুরা। তাদের একাংশই বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে অবস্থান নিতে দেখা গেছে।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, অনেকেই যথাসময়ে বাস-ট্রেনের টিকিট না পেয়ে ভর্তি পরীক্ষায় আগেই ক্যাম্পাসে আসতে হচ্ছে। 

পরীক্ষা ২৯ মে (সোমবার) অনুষ্ঠিত হলেও ভর্তি পরীক্ষার তিনদিন আগে ২৭ মে রাতে নেত্রকোনা জেলা থেকে রাজশাহীতে এসেছেন রাজন আকন্দ নামের এক শিক্ষার্থী।

আরও পড়ুন: ভর্তি পরীক্ষা নিয়ে রাবির ২৫ পদক্ষেপ-নির্দেশনা, গুজবে ব্যবস্থা

তিনি বলেন, আমরা দুই বন্ধু একসাথে ভর্তি পরীক্ষা দিতে আসছি। ভর্তি পরীক্ষার আগের দিনের টিকিট পাইনি কারণ সব টিকিট ইতোমধ্যে বুক হয়ে গেছে। ফলে আমরা ঢাকা হয়ে তিনদিন আগেই ক্যাম্পাসে চলে আসছি। এখানে এলাকার এক বড় ভাইয়ের কাছে শহীদ জিয়াউর রহমান হলে থাকবো বলে জানান তিনি। 

তিনদিন আগেই ভর্তি পরীক্ষা দিতে গতকাল রাতে রাবি ক্যাম্পাসে আসছেন মিনহাজুর রহমান মিঠু। তিনি বলেন, আমার পরীক্ষা ৩০ তারিখ দুপুরে। ভর্তি পরীক্ষার আগের রাতে আসার কথা ছিলো কিন্তু বাস-ট্রেনের টিকিট পাচ্ছিলাম না। তাই ভর্তি পরীক্ষার তিনদিন আগেই আসতে হয়েছে।

কথা হয় এক শিক্ষার্থীর অভিভাবক মোখলেছুর রহমানের সাথে। তিনি খাগড়াছড়ি থেকে আজ ভোর ৪টায় তার ছেলেকে নিয়ে ক্যাম্পাসে এসেছেন। তিনি বলেন, ট্রেনের টিকিট না পেয়ে আগেই চলে আসতে হলো। পরে যদি বাস-ট্রেনের টিকিট না পায় এজন্যই আমি একটু আগে চলে আসছি।

আগামীকাল ২৯ মে ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা। ‘এ’ ইউনিটের পরীক্ষা হবে ৩০ মে এবং ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩১ মে। ভর্তি পরীক্ষায় তিন হাজার নয়শত ত্রিশটি আসনের বিপরীতে এবার তিন ইউনিট মিলিয়ে কোটাসহ চূড়ান্ত আবেদন জমা পড়েছে মোট এক লাখ ৭৮ হাজার ৫৭৪টি।

এর মধ্যে ‘এ’ ইউনিটে ৭২ হাজার ৫০টি, ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৬৭৪টি এবং ‘সি’ ইউনিটে চূড়ান্ত আবেদন জমা পড়েছে ৭৫ হাজার ৮৫০টি। এ হিসাব অনুযায়ী ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়াই করবে ৪৫ জন ভর্তিচ্ছু।

অফিসার ক্যাশ নিয়োগে বড় বিজ্ঞপ্তি সমন্বিত ৬ ব্যাংকে, পদ ১৩৩৫…
  • ১২ জুন ২০২৬
ব্রাজিলের জার্সি পরে দানবাক্স চুরির সময় তরুণ আটক
  • ১২ জুন ২০২৬
আদ্-দ্বীন হাসপাতাল থেকে স্থানান্তর নিয়ে সংকটে নিবিড় পরিচর্য…
  • ১২ জুন ২০২৬
ছাত্রশিবির নেতার অপহৃত, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী করছে?
  • ১২ জুন ২০২৬
আইন-শৃঙ্খলা ও বিদ্যুৎ সাশ্রয়ের কারণ দেখিয়ে বিশ্বকাপ খেলা প্…
  • ১২ জুন ২০২৬
স্বাস্থ্যখাতে দ্বিগুণ বরাদ্দ: ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে স্ব…
  • ১২ জুন ২০২৬
×