বিএম কলেজের হলে একদিনে ২ বার খসে পড়ল ছাদের পলেস্তারা, অল্পের জন্য বেঁচে গেলেন শিক্ষার্থী 

৩০ জুলাই ২০২৬, ১২:০০ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৬, ১২:০২ AM
সরকারি বিএম কলেজ

সরকারি বিএম কলেজ © সংগৃহীত ও সম্পাদিত

সরকারি বিএম কলেজের মহত্বা অশ্বিনী কুমার ডিগ্রি হলের ডি-ব্লকের ছাদের পলেস্তারার খসে পড়ার ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য বেঁচে যান এক শিক্ষার্থী। যার কারণে আবাসিক হলের শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছে ও আতঙ্ক বিরাজ করছে।

বুধবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টার সময় মহত্বা অশ্বিনী কুমার ডিগ্রি হলের ডি-ব্লকের ১২৫ নাম্বার রুমে টেবিলে অধ্যয়নরত অবস্থায়, ওই রুমের মাস্টার্স ২০২৩-২৪ সেশনের ব্যবস্থাপনা বিভাগের আবাসিক শিক্ষার্থী আরিফুল ইসলামের পড়ার টেবিলের উপর থেকে ছাদের পলেস্তারার বড় একটি অংশ খসে পড়ে। এতে অল্পের জন্য বেচে যান আরিফুল। এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন রুমের সবাই। সে ঘটনার রেশ না কাটতেই একই দিন সন্ধ্যা ৬টায় পুনরায় ওই রুমের আরো পলেস্তারা খসে পড়ে। 

ভুক্তভোগী শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, আমি সকালে টেবিলে পড়তে বসেছিলাম, হঠাৎ ওপর থেকে ছাদের পলেস্তারার বড় একটি অংশ আমার মাথা ঘেঁষে পড়ে। অল্পের জন্য আমার মাথায় লাগেনি। 
তিনি আরো বলেন, এ আতঙ্ক না কাটতেই বিকেলে আবারও আমাদের রুমে দ্বিতীয় দফায় পলেস্তারা খসে পড়ে। তাই এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের হলে এখন যেই দুরবস্থা, তাতে শিক্ষার্থীদের থাকার মতো পরিবেশ নেই। পূর্বেও এমন বিভিন্ন রুমে পলেস্তারার খসে পড়ার ঘটনা ঘটেছে। এ বিষয়ে কলেজ ও হল কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় পদক্ষেপের জন্য আবেদন জানানো হয়েছে। আমরা চাই দ্রুত এই অবস্থার উত্তরণ হোক।

আরেক আবাসিক শিক্ষার্থী গণিত বিভাগের আশরাফুল বলেন, ঘটনার সময় আমি রুমেই ছিলাম, এরপর থেকে আমরা আতঙ্কিত হয়ে আছি। আমার বিছানার মাথা বরাবরও একটি পলেস্তারার আলগা হয়ে আছে। ঘুমের সময় অথবা যেকোনো সময় এটি আমার মাথায় পড়তে পারে। আমরা চাই এগুলো সংস্কার হোক কিংবা আমাদের অন্য কোথাও স্থানান্তরিত করে আমাদের নিরাপত্তার ব্যবস্থা করা হোক।

এ বিষয়ের মহাত্মা অশ্বিনী কুমার ডিগ্রি হলের হল সুপার আসাদুজ্জামান স্যারের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি জানার পরই সংশ্লিষ্টদের দেখতে বলেছি এবং শিক্ষার্থীরা আমার কাছে এসেছিল, তাদের দ্রুত সমস্যা সমাধানের ব্যাপারে আশ্বস্ত করেছি। তিনি আরো বলেন, আসলে যেই কন্ট্রাক্টর এই ভবনটি করেছে, সেই ঠিকমতো কাজ করেনি। তাই এরকম হচ্ছে এবং এই কাজগুলো করার দায়িত্ব শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের। কিন্তু দুঃখের বিষয় এখনো ডি-ব্লকের জন্য কোনো বরাদ্দ আসেনি, তাই আমি নিজেও হতাশ। এখন আমরা নিজেরাই সাধ্যমতো মতো চেষ্টা করবো এই সমস্যা সমাধানের।

বিদ্যুৎতায়িত হয়ে চবি শিক্ষার্থীর মৃত্যু
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
‘আমি বেঁচে থাকতে নির্বাচন থেকে কেউ সরাতে পারবে না’, বলার কয়…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে উত্তাল দেশের পাবলিক ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইভার নম্বর বাড়ানোর প্রস্তাব প্রত্যাহারসহ ৬ দাবি  নাহিদ ইস…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইভার নম্বর বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ ছাত্রদল নে…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নতুন দায়িত্ব পেলেন এমপি মাহমুদা মিতু
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9