‘ঢাকা সেন্ট্রালে স্থানান্তর নয়, ঢাবির অধীনেই পড়াশোনা শেষ করতে চাই’

২৯ জুলাই ২০২৬, ১০:৫৬ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির লোগো © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা নবপ্রতিষ্ঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্তর না করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনেই শিক্ষা কার্যক্রম সম্পন্ন করার দাবি জানিয়েছেন।

বুধবার (২৯ জুলাই) ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর বরাবর দেওয়া এক আবেদনে শিক্ষার্থীরা বলেন, তাদের বিভিন্ন বর্ষের বার্ষিক পরীক্ষা আগামী সেপ্টেম্বর মাসে শুরু হওয়ার কথা রয়েছে। চলমান শিক্ষা কার্যক্রমের মধ্যবর্তী পর্যায়ে স্থানান্তর করা হলে সেশনজট, একাডেমিক অনিশ্চয়তা ও দীর্ঘসূত্রিতার সম্মুখীন হতে হবে। এতে উচ্চশিক্ষা সম্পন্ন করতে বিলম্ব ঘটবে, বিসিএসসহ বিভিন্ন চাকরির পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ ব্যাহত হবে এবং বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি ও আবেদন প্রক্রিয়াও ক্ষতিগ্রস্ত হবে।

আবেদনে উল্লেখ করা হয়, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা, একাডেমিক কাঠামো এবং সনদ অর্জনের প্রত্যাশা নিয়েই সাত কলেজে ভর্তি হয়েছেন। ভর্তি, নিবন্ধন, পরীক্ষাসহ সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনেই সম্পন্ন হয়েছে। তাই মধ্যবর্তী পর্যায়ে অন্য বিশ্ববিদ্যালয়ের অধীনে স্থানান্তর তাদের অর্জিত একাডেমিক ধারাবাহিকতা ও বৈধ প্রত্যাশার পরিপন্থী।

শিক্ষার্থীরা বলেন, চলমান শিক্ষা কার্যক্রম, একাডেমিক স্বার্থ ও ভবিষ্যৎ কর্মজীবনের বিষয়টি বিবেচনা করে তাঁদের কোনো অবস্থাতেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্তর না করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনেই শিক্ষা কার্যক্রম সম্পন্ন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সনদ প্রদানের ব্যবস্থা নেওয়া হোক।
আবেদনে আরও বলা হয়, শিক্ষার্থীদের মতামত ও অর্জিত একাডেমিক অধিকার উপেক্ষা করে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হলে আইনগত অধিকার সংরক্ষণে প্রচলিত আইন অনুযায়ী প্রতিকার নিতে বাধ্য হবেন তারা।

আবেদনের অনুলিপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) এবং পরীক্ষা নিয়ন্ত্রক বরাবরও পাঠানো হয়েছে।

শেষ হলো শিক্ষকদের বদলি আবেদন, জানা গেল সংখ্যা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগের আশপাশের বন্ধুরাই এমপি আনারকে হত্যা করেছে-রাশেদ খাঁন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগতকে আটক করে …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশি ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অতী…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু 
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিএসএফের গুলিতে মৃত্যু, ৪০ ঘণ্টা পর আশাদুলের মরদেহ হস্তান্তর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9