ঢাবিতে জলাধার পরিষ্কার বৃক্ষরোপণে ছাত্রদল নেতা প্রিন্স

২৯ জুলাই ২০২৬, ১০:৫২ PM
জলাধার পরিষ্কার এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন

জলাধার পরিষ্কার এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন © সৌজন্যে প্রাপ্ত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে জলাধার পরিষ্কার এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্স।

বুধবার (২৯ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সমাজবিজ্ঞান চত্বরসংলগ্ন লেকে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় তিনি নিজ হাতে লেক পরিষ্কার করেন। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি’র  চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ২০ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কাঁঠাল, লেবু, নিম, পেয়ারা, আমগাছসহ বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। একই সঙ্গে লেকের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে কমল (পদ্ম) ফুলের চারাও রোপণ করা হয়।

এ সময় মিনহাজ আহমেদ প্রিন্স বলেন, ‘প্রাণ-প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী সবুজায়নের উদ্যোগ চলমান রয়েছে। সেই অনুপ্রেরণা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জলাধার পরিষ্কার, জলাধারে কমল ফুল রোপন ও বৃক্ষরোপণ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘জলাধার পরিষ্কার করার পরও অনেক সময় সেখানে আবার ময়লা জমে। তাই এমন উদ্যোগ নিতে হবে, যাতে মানুষ নিজের বিবেক থেকেই জলাধারে ময়লা ফেলতে সংকোচ বোধ করে। এ লক্ষ্যে বিভিন্ন জলাধারে কিংবা লেক বা খালগুলোতে কমল ও অন্যান্য জলজ উদ্ভিদ লাগানো যেতে পারে, যা একদিকে সৌন্দর্য বৃদ্ধি করবে, অন্যদিকে পরিবেশ স্বাভাবিক রাখাসহ সংরক্ষণেও ভূমিকা রাখবে। বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে লন্ডনের পার্কগুলোতে এ ধরনের উদ্যোগ দেখা যায়। এছাড়া চীন প্রতি বছর বিপুল পরিমাণ অর্নামেন্টিক উদ্ভিদ রপ্তানি করে অর্থনৈতিক সুবিধাও অর্জন করছে। এই পরিকল্পনা সারাদেশে ছড়িয়ে দিতে পারলে বাংলাদেশও ভবিষ্যতে এ ধরনের রপ্তানি প্রক্রিয়ায় অংশ নিতে পারবে।’

এসময় কেন্দ্রীয় ছাত্রদল নেতা হাসান কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদদীন হল ছাত্রদলের সিনিয়র যুগ্ম -আহ্বায়ক মো. আব্দুল ওহেদ,  যুগ্ম-আহ্বায়ক রায়হান আহমেদ, বিজয় একাত্তর হল ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রিমন হোসেন মন্ডল, যুগ্ম-আহ্বায়ক খ. শাহরিয়ার ইসলাম, হাজী মুহম্মদ মুহসীন হল ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রাকিবুল হোসেন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আজিজুল হাকিম,  শাকিল হাসান, সাকিব হুসেইন ও ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ হল ছাত্রদলের সদস্য তারেকুজ্জামান রাফাত।

এছাড়াও জগন্নাথ হল ছাত্রদলের নেতা উল্লাস উলা শুয়ে মারমা ইমন, স্যার এ এফ রহমান হল ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ শাকিল, তেজগাঁও কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ডি কে আজাদ, মহানগর উত্তর ছাত্রদলের গণস্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক জুবায়ের হোসেন, সদস্য কেএস জুনায়েদ, মহানগর পশ্চিম ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক তানভীর হাসান সৈকত, সদস্য তানিন মিয়া, বাঙলা কলেজ ছাত্রদল নেতা মিয়ারাজসহ অনেকে উপস্থিত ছিলেন।

কাল বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে যাচ্ছে মাউশির ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
নবম শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৩ যুবকের বিরুদ্…
  • ১৫ নভেম্বর ২০২৬
পাবনা মানসিক হাসপাতালে অভিযানে ৬ দালাল আটক, ৫ জনের কারাদণ্ড
  • ১৫ নভেম্বর ২০২৬
রিট খারিজ, স্কুলে ভর্তি হতে পরীক্ষা দিতেই হচ্ছে
  • ১৫ নভেম্বর ২০২৬
আসলেন, উইকেটে গেলেন, গোল্ডেন ডাকে সাজঘরে ফিরলেন
  • ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের তান্ডব, ৬ প্লাটু…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950