কারাগারে বসে ঢাবির ভর্তি পরীক্ষায় অংশ নিলেন এক শিক্ষার্থী

১৩ মে ২০২৩, ০৫:৫৬ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪২ AM

© সংগৃহীত

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এক শিক্ষার্থী। শনিবার (১৩ মে) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান বলেন, গত ৬ তারিখে অনুষ্ঠিত কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের একজন ছাত্র কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পরীক্ষা দিয়েছেন। কারাগারের পরীক্ষাগুলো আমাদের বিশেষভাবে নিতে হয়। পরীক্ষার সময় একজন শিক্ষক, একজন কর্মকর্তা এবং প্রিজন সেলের হেড উপস্থিত থাকেন।

এছাড়াও গতকাল ১২ মে অসুস্থতাজনিত কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় তিনজন শিক্ষার্থী ঢাবির শহিদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টার থেকে অংশ নিয়েছে। 

এ বিষয়ে অধ্যাপক ড. মাকসুদুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, কোনও শিক্ষার্থী অসুস্থ থাকলে বিশেষ টিমের তত্ত্বাবধানে পরীক্ষা নেওয়া হয়। এবার বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় ঢাবি মেডিকেল সেন্টার থেকে তিনজন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। সেখানে দায়িত্বে থাকেন চিফ মেডিকেল অফিসার, একজন কো-অর্ডিনেটর, একজন শিক্ষক এবং একজন কর্মকর্তা। 

বিপিএল নিয়ে সবশেষ যা বললেন বিসিবি সভাপতি তামিম ইকবাল
  • ৩০ জুলাই ২০২৬
নিউ হরাইজন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল ও বাম্বলবি ডে-কেয়ার ও প…
  • ৩০ জুলাই ২০২৬
দেশের সীমানায় পা রাখলেই গ্রেপ্তার করা হবে শেখ হাসিনাকে: আইন…
  • ৩০ জুলাই ২০২৬
আজ আন্তর্জাতিক বন্ধু দিবস: বন্ধুত্বের বন্ধনে শান্তি, সম্প্র…
  • ৩০ জুলাই ২০২৬
স্কুল নির্বাচনে বাবা প্রার্থী হওয়ায় ভর্তি বাতিল হলো ছেলের
  • ৩০ জুলাই ২০২৬
খেজুর নাকি গুড়—ওজন কমাতে কোনটি বেশি উপকারী? জেনে নিন বিশেষ…
  • ৩০ জুলাই ২০২৬