বেলা ৩টায় শেষ হচ্ছে বুয়েট ভর্তি আবেদন, কালও দেয়া যাবে ফি

১১ মার্চ ২০২৩, ০১:২৭ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১৪ AM
বেলা ৩টায় শেষ হচ্ছে বুয়েট ভর্তি আবেদন, কালও দেয়া যাবে ফি

বেলা ৩টায় শেষ হচ্ছে বুয়েট ভর্তি আবেদন, কালও দেয়া যাবে ফি © ফাইল ছবি

২০২২-২৩ শিক্ষাবর্ষের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তি আাবেদন আজ রবিবার (১২ মার্চ) বিকেল তিনটায় শেষ হচ্ছে। এ সময়সীমা আর বাড়ানো হবে না বলে জানা গেছে। গত ০১ মার্চ সকাল ১০টা থেকে এ আবেদন শুরু হয়েছিল। আবেদন শেষে আগামী ২০ মে প্রথম ধাপে অনুষ্ঠিত হবে প্রাক্-নির্বাচনী পর্ব ও দ্বিতীয় ধাপে ১০ জুন চূড়ান্ত পর্বের ভর্তি পরীক্ষা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রথম ধাপে প্রাথমিক বাছাই এবং সেখান থেকে উত্তীর্ণরা অংশ নেবেন দ্বিতীয় ধাপের চূড়ান্ত পরীক্ষায়। আজ ভর্তি আবেদন শেষ হলেও মোবাইলফোন বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে আবেদন ফি জমা দেয়া যাবে পরেরদিন ১৩ মার্চ বেলা ৩টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার ভর্তি নির্দেশিকায় এসব তথ্য উল্লেখ রয়েছে।

ভর্তি পরীক্ষার নির্দেশিকা অনুসারে, প্রাথমিক বাছাইয়ের জন্য প্রাক-নির্বাচনী পরীক্ষা দুই শিফটে নেয়া হবে আগামী ২০ মে। ‘ক’ ও ‘খ’ গ্রুপের জন্য মোট ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময় এক ঘণ্টা। প্রথম শিফটের পরীক্ষা সকাল ১০টায় ও দ্বিতীয় শিফটের পরীক্ষা বেলা ৩টায় শুরু হবে।

প্রাক-নির্বাচনী পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে প্রশ্নের মানের ২৫ শতাংশ কেটে নেয়া হবে। ২৭ মে মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য আবেদনকারীদের নাম প্রকাশ করবে বুয়েট। পরে ১০ জুন মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নেওয়া ভর্তিচ্ছুদের ফল ভালো হবে মেডিকেলে

মূল ভর্তি পরীক্ষার মধ্যে থাকবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মডিউল-এ এর ‘ক’ ও ‘খ’ গ্রুপের জন্য গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন পরীক্ষা। বেলা ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত মডিউল-বি এর ‘খ’ গ্রুপের মুক্তহস্ত অঙ্কন এবং দৃষ্টিগত ও স্থানিক ধীশক্তি পরীক্ষা। এরপর আগামী ২৬ জুন নির্বাচিত ও অপেক্ষমান প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে।

আবেদনের পদ্ধতি ও ফি
আবেদন করার নিয়ম ও ভর্তির নির্দেশিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। ভর্তি পরীক্ষার সব কার্যক্রমের খবর বুয়েটের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে পাওয়া যাবে।

‘ক’ গ্রুপে (প্রকৌশল ও বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) আবেদনের জন্য প্রাক-নির্বাচনী ও মূল ভর্তি পরীক্ষা বাবদ ১ হাজার টাকা এবং ‘খ’ গ্রুপের (প্রকৌশল ও বিভাগগুলো, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগে) জন্য ১ হাজার ২০০ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করে এ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আসন সংখ্যা
২০২২-২৩ শিক্ষাবর্ষে পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র জাতিগোষ্ঠীভুক্ত প্রার্থীদের প্রকৌশল বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট তিনটি এবং স্থাপত্য বিভাগে একটি সংরক্ষিত আসনসহ মোট এক হাজার ৩০৯টি আসনের জন্য ভর্তি পরীক্ষা নেয়া হবে।

আপনাদের ম্যানিফেস্টো পড়ে কয়জন ভোট দিয়েছে, বিএনপিকে আখতারে…
  • ৩১ মার্চ ২০২৬
জবিতে ছাত্রদল নেতার শিক্ষক হেনস্থার প্রতিবাদে শিক্ষার্থীদের…
  • ৩১ মার্চ ২০২৬
ডুয়েটে চালু হল দেশের প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাব
  • ৩১ মার্চ ২০২৬
বেদখলকৃত ২ হল উদ্ধারে ১০ দিনের আল্টিমেটাম দিল জবি ছাত্রদল
  • ৩১ মার্চ ২০২৬
বল টেম্পারিংয়ের দায়ে ২ ম্যাচ নিষিদ্ধ ফখর জামান
  • ৩১ মার্চ ২০২৬
ড. ইউনূসকে নিজের লেখা বই উপহার দিলেন আবিদুল ইসলাম
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence