নোবিপ্রবির ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্সেসের নতুন পরিচালক ইমদাদুল ইসলাম

৩০ জুলাই ২০২৬, ১১:০১ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৬, ১১:০২ PM
সহকারী অধ্যাপক মো. ইমদাদুল ইসলাম

সহকারী অধ্যাপক মো. ইমদাদুল ইসলাম © টিডিসি সম্পাদিত

​নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্সেস (আইআইএস) এর পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন উক্ত ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মো. ইমদাদুল ইসলাম।

বুধবার (২৯ জুলাই) ​বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী সাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। 

এতে উল্লেখ করা হয়, কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ও রিজেন্ট বোর্ডের অনুমোদন সাপেক্ষে তাঁকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এই নিয়োগ প্রদান করা হয়েছে।

​অফিস আদেশ অনুযায়ী, এ নিয়োগ ২৯ জুলাই ২০২৬ তারিখ হতে কার্যকর হবে এবং বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক তিনি নির্ধারিত ভাতা ও সুযোগ-সুবিধা প্রাপ্ত হবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিয়োগ কার্যকর থাকবে।

‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আইডিকলে সহকারী ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬