প্রশাসককে সঙ্গে নিয়ে রাতে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী

৩১ জুলাই ২০২৬, ০১:১৯ AM
রাতে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী

রাতে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী © সংগৃহীত

রাজধানীর নাগরিক সেবার বাস্তব চিত্র সরেজমিনে দেখতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনকে সঙ্গে নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৩০ জুলাই) গভীর রাতে প্রশাসককে সঙ্গে নিয়ে তিনি নিজেই গাড়ি চালিয়ে ঢাকার বিভিন্ন সড়ক ঘুরে দেখেন।

পরিদর্শনকালে রাজধানীর সড়ক, পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য ব্যবস্থাপনা, ফুটপাত, সড়কবাতি, যান চলাচল এবং নগরসেবার সামগ্রিক অবস্থা পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। বিভিন্ন স্থানে থেমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন। রাতের নগর ব্যবস্থাপনা কীভাবে পরিচালিত হচ্ছে, তা সরেজমিনে দেখতেই এ আকস্মিক পরিদর্শন করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সূত্র আরও জানায়, নগরবাসীর ভোগান্তি কমিয়ে সেবার মান উন্নয়নে সরকার গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যেই প্রধানমন্ত্রী মাঠপর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে কোথায় কী ধরনের সমস্যা রয়েছে, তা সরাসরি যাচাই করছেন।

এর আগে পবিত্র ঈদুল আজহার সময়ও রাতে রাজধানী পরিদর্শনে বের হয়েছিলেন প্রধানমন্ত্রী। সে সময় কোরবানির পশুর বর্জ্য নির্ধারিত সময়ের মধ্যে অপসারণে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট দুই কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছিল। দায়িত্ব পালনে গাফিলতির বিষয়ে সরকারের কঠোর অবস্থানের বার্তা হিসেবে ওই সিদ্ধান্ত ব্যাপক আলোচনার জন্ম দেয়।

অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে জাবি স্কুল-কলেজের শিক্ষার্থীদে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
খাইরুলকে মারধরের অভিযোগে সেই অধ্যক্ষের এমপিও স্থগিত, নোটিশ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নতুন অধ্যক্ষ ফাতেমা জোহরা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে লটারি নয়, ভর্তি পরীক্ষারে দাবিতে অভিভাবকদের মানবব…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
অবশেষে প্রাথমিকের নিয়োগপত্র পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাইয়…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
নিরাপত্তা শঙ্কার মধ্যেই মিয়ানমারে ফিরছে ১,৫০০ শরণার্থী
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬