বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা 

০৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ PM
গ্রাম পুলিশ

গ্রাম পুলিশ © সংগৃহীত

গ্রাম পুলিশ (দফাদার ও মহল্লাদার) সদস্যদের বাইসাইকেল পাওয়ার সময়সীমা কমিয়েছে সরকার। এখন থেকে পাঁচ বছরের পরিবর্তে প্রতি তিন বছর অন্তর একটি করে বাইসাইকেল পাবেন গ্রাম পুলিশের প্রধান ও সদস্যরা। সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগ এ-সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে।

পরিপত্রে বলা হয়েছে, গ্রামীণ এলাকার আইনশৃঙ্খলা রক্ষা এবং স্থানীয় সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে গ্রাম পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের বাইসাইকেল পাওয়ার সময়সীমা পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, গত ৭ নভেম্বর অনুষ্ঠিত গ্রাম পুলিশ মহাসমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী কর্মরত গ্রাম পুলিশ সদস্যদের বাইসাইকেল পাওয়ার সময়সীমা পুনর্নির্ধারণের ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর সেই ঘোষণা বাস্তবায়নের অংশ হিসেবে স্থানীয় সরকার বিভাগ ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি জারি করা পরিপত্রের সংশ্লিষ্ট অংশ সংশোধন করেছে।

নতুন পরিপত্রে আরও জানানো হয়েছে, আগের পরিপত্রে উল্লেখ করা অন্যান্য শর্তাবলি ও সরঞ্জাম পাওয়ার ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হয়নি।

ফের টিএসসিতে ককটেল বিস্ফোরণ, বৃষ্টিতে ভিজেই কয়েকজনকে আটক কর…
  • ০৯ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষা পেছানো নিয়ে ইউজিসির সভায় ঢাবির কেউ ছিল না
  • ০৯ নভেম্বর ২০২৬
শেখ হাসিনার জন্য পাসপোর্ট আবেদন করেছে ভাড়াটে প্রতিষ্ঠান
  • ০৯ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ভর্তিতে শর্ত শিথিল
  • ০৯ নভেম্বর ২০২৬
সাংবাদিকদের বয়কটেও কোনো কাজ হচ্ছে না
  • ০৯ নভেম্বর ২০২৬
জোর করে ১৮ লাখ টাকার স্ট্যাম্পে সই, না দিলে ২ কোটি টাকার লঞ…
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950