দেশের সব জেলা শিক্ষা অফিসারদের জরুরি নির্দেশনা দিল মাউশি

৩১ জুলাই ২০২৬, ১২:১৫ AM
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। © টিডিসি ফাইল ছবি

মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে পরীক্ষামূলকভাবে (পাইলট) ‘বইপড়া কর্মসূচি’ চালু করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে দেশের প্রতিটি উপজেলা বা থানা থেকে তিনটি করে শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করতে জেলা শিক্ষা অফিসারদের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বৃহস্পতিবার (৩০ জুলাই) এ বিষয়ে এক নির্দেশনা জারি করে মাউশি। এতে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং উচ্চপর্যায়ের সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এই কর্মসূচির পাইলট কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

নির্দেশনা অনুযায়ী, প্রতিটি উপজেলা বা থানা থেকে একটি বালক বিদ্যালয়, একটি বালিকা বিদ্যালয় এবং একটি মাদ্রাসাসহ মোট তিনটি প্রতিষ্ঠান নির্বাচন করে আগামী তিন দিনের মধ্যে তালিকা ই-মেইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠাতে হবে।

এতে আরও বলা হয়, জেলা শিক্ষা কর্মকর্তারা (ডিইও) নিজ নিজ জেলার সব উপজেলা ও থানার নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর তালিকা একত্র করে অধিদপ্তরে পাঠাবেন।

অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে জাবি স্কুল-কলেজের শিক্ষার্থীদে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
খাইরুলকে মারধরের অভিযোগে সেই অধ্যক্ষের এমপিও স্থগিত, নোটিশ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নতুন অধ্যক্ষ ফাতেমা জোহরা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে লটারি নয়, ভর্তি পরীক্ষারে দাবিতে অভিভাবকদের মানবব…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
অবশেষে প্রাথমিকের নিয়োগপত্র পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাইয়…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
নিরাপত্তা শঙ্কার মধ্যেই মিয়ানমারে ফিরছে ১,৫০০ শরণার্থী
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬