দেশের সব স্কুলে আয়োজন করতে হবে আর্ট এক্সিবিশেন, থাকছে ফ্রি আর্ট পেপার, পুরস্কার

০৮ নভেম্বর ২০২৬, ১২:৫৭ PM , আপডেট: ০৮ নভেম্বর ২০২৬, ০১:০২ PM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর © লোগো

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশব্যাপী আর্ট এক্সিবিশন আয়োজনের অনুমতি দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। ‘আর্ট বাংলাদেশ’-এর ব্যানারে ট্যালেন্ট স্পোর্টস লিমিটেড এ কার্যক্রম পরিচালনা করবে।

রবিবার (৮ নভেম্বর) মাউশির উপপরিচালক (শারীরিক শিক্ষা) অধ্যাপক মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুমতি দেওয়া হয়। চিঠিটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক শিক্ষা ও সংস্কৃতি নিয়ে চিত্রাঙ্কন প্রদর্শনী কার্যক্রম পরিচালনা করতে আগ্রহ প্রকাশ করেছে ট্যালেন্ট স্পোর্টস লিমিটেড। শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক চর্চার জন্য চিত্রাঙ্কন এবং তাদের সুপ্তপ্রতিভা বিকাশে এ এক্সিবিশন সহশিক্ষা কার্যক্রম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে আর্ট এক্সিবিশন কার্যক্রম বাস্তবায়নে ট্যালেন্ট স্পোর্টস লিমিটেডকে নির্দেশক্রমে অনুমতি দেওয়া হয়েছে। তবে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে একটি শর্তও দেওয়া হয়েছে। এতে বলা হয়, আয়োজিত কার্যক্রমের জেলাভিত্তিক প্রতিবেদন ‘আর্ট বাংলাদেশ’-এর পরিচালককে প্রতি তিন মাস পরপর মাউশির শারীরিক শিক্ষা বিভাগে দাখিল করতে হবে।

চিঠির সঙ্গে আর্ট পেপারের চাহিদাপত্র ও বর্ণিত কার্যক্রমের নিয়মাবলি সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক, উপপরিচালক (মাধ্যমিক) ও জেলা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

কার্যক্রমের আওতায় আর্ট পেপার বিতরণ: ক্লাসভিত্তিক শিক্ষার্থীদের আর্ট পেপার বিতরণ করা হবে। চিত্রাঙ্কনের বিষয় হসেবে শিক্ষার্থীরা যেকোনো বিষয়ের ওপর চিত্রাঙ্কন করতে পারবে। শিক্ষা প্রতিষ্ঠানে বসে অথবা বাসায় থেকে চিত্রাঙ্কন করে নির্ধারিত শিক্ষকের নিকট জমা দিবেন।

আর্ট পেপার সংগ্রহ: আর্ট বাংলাদেশ টিম উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে আর্ট পেপার সংগ্রহ করবেন।

প্রতিযোগীদের চিত্রাঙ্কন মূল্যায়ন: শিক্ষার্থীদের চিত্রাঙ্কনসমূহ মূল্যায়ন করা হবে। উত্তীর্ণদের মোবাইল নম্বরে এসএমএস প্রদান করা হবে। শুধুমাত্র এসএমএস প্রাপ্তরা এক্সিবিশনে অংশ নেওয়ার জন্য ওয়েবসাইটে নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনকৃতদের আর্ট প্রদর্শনী করা হবে এবং ক্রেস্ট ও সার্টিফিকেট পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন।

পুরস্কার বিতরণ: প্রত্যেক জেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন করা হবে।

এক্সিবিশন: বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সেগুনবাগিচা, ঢাকা-১০০০-এর জাতীয় চিত্রশালা ভবনের গ্যালারিসমূহে আর্ট এক্সিবিশন অনুষ্ঠিত হবে। এক্সিবিশনের তারিখ ও সময় এসএমএস প্রদানের মাধ্যমে জানানো হবে।

ইন্টারন্যাশনাল আর্ট এক্সিবিশনে স্কলারশিপ প্রদান: সকল জেলার আর্টিস্টদের মধ্য থেকে ১০০ (একশত) জনকে ১০০% স্কলারশিপ প্রদান করে তাদের আর্টসমূহ ৫টি দেশে এক্সিবিশন করা হবে।

মাউশি নোটিশ দেখুন এখানে: মাউশি নোটিশ.pdf

জবি ‍শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলার বিচার শুরু, সাক্ষ্যগ্র…
  • ০৮ নভেম্বর ২০২৬
পরীক্ষা না দিয়েই মেলে এসএসসি-এইচএসসির ফল, ফেল করা শিক্ষার্থ…
  • ০৮ নভেম্বর ২০২৬
তাসনিম সিরাজের সমালোচনা করায় শোকজ, ‘নীতি বিবর্জিত শিক্ষক সং…
  • ০৮ নভেম্বর ২০২৬
ফের অভিযোগ, আমির হামজাকে নিয়ে চার দিনে ৫ স্ট্যাটাস রাশেদ খা…
  • ০৮ নভেম্বর ২০২৬
খুবির ভর্তি পরীক্ষার দিনেই হতে পারে মেডিকেল ভর্তি পরীক্ষা
  • ০৮ নভেম্বর ২০২৬
ফটিকছড়িতে হ্যান্ডকাফসহ পালান মাদক কারবারি, অতঃপর...
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950