৩ অক্টোবর কলকাতার সল্ট লেকে খেলবে ব্রাজিল

৩১ জুলাই ২০২৬, ১২:২৬ AM
ব্রাজিল ফুটবল দল

ব্রাজিল ফুটবল দল © টিডিসি সম্পাদিত

আগামী ৩ অক্টোবর ভারতের কলকাতার ঐতিহাসিক সল্ট লেক স্টেডিয়ামে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল জাতীয় ফুটবল দল। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

সিবিএফ জানিয়েছে, অস্ট্রেলিয়ায় নির্ধারিত দুটি প্রীতি ম্যাচ শেষে দলটি ভারত সফরে যাবে। এটি হবে ভারতের মাটিতে ব্রাজিল জাতীয় ফুটবল দলের প্রথম ম্যাচ। তবে প্রতিপক্ষের নাম এখনো ঘোষণা করা হয়নি।

এক বিবৃতিতে সিবিএফ জানায়, ভারতের বিপুল ব্রাজিল-সমর্থকদের সঙ্গে এটি একটি বিশেষ মিলনমেলা হবে। প্রজন্মের পর প্রজন্ম ধরে ভারতীয় ফুটবলপ্রেমীরা ভালোবাসা ও আবেগের সঙ্গে ব্রাজিলিয়ান ফুটবলকে অনুসরণ করে আসছেন। সেই সমর্থকদের সামনে খেলতে মুখিয়ে রয়েছে দলটি।

এর আগে বিভিন্ন গণমাধ্যমে ব্রাজিলের কলকাতায় প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনার খবর প্রকাশিত হলেও এবার সিবিএফ আনুষ্ঠানিকভাবে সফরের তারিখ ও ভেন্যু নিশ্চিত করেছে। তবে ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ কে হবে, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা দেওয়া হয়নি।

অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে জাবি স্কুল-কলেজের শিক্ষার্থীদে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
খাইরুলকে মারধরের অভিযোগে সেই অধ্যক্ষের এমপিও স্থগিত, নোটিশ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নতুন অধ্যক্ষ ফাতেমা জোহরা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে লটারি নয়, ভর্তি পরীক্ষারে দাবিতে অভিভাবকদের মানবব…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
অবশেষে প্রাথমিকের নিয়োগপত্র পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাইয়…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
নিরাপত্তা শঙ্কার মধ্যেই মিয়ানমারে ফিরছে ১,৫০০ শরণার্থী
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬