নিষিদ্ধ ছাত্রলীগের বিচারের দাবিতে জকসুর পোস্টারিং কর্মসূচি

৩১ জুলাই ২০২৬, ০১:০৬ AM
পোস্টারিং কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ

পোস্টারিং কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ © টিডিসি ছবি

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বিচারের দাবিতে পোস্টারিং কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জকসুর সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ, সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমানসহ জকসুর অন্যান্য প্রতিনিধিরা অংশ নেন।

কর্মসূচিতে প্রদর্শিত ব্যানারে লেখা ছিল, ‘শহীদদের বিচারহীনতার অবসান হোক, নিষিদ্ধ ছাত্রলীগের বিচার অবিলম্বে নিশ্চিত করা হোক।’ 

জকসুর নেতারা বলেন, জুলাই-আগস্টে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা এবং বিচারহীনতার সংস্কৃতির অবসান ঘটানোই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘এই পোস্টারিং কর্মসূচির মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্পষ্ট বার্তা দিতে চাই—জুলাই-আগস্টে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং হামলায় অংশ নেওয়া নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের অনতিবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। দেশে যেখানেই তারা অবস্থান করুক না কেন, আইনের মাধ্যমে তাদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।’

জকসুর সহ-সভাপতি (ভিপি) মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘জুলাই-আগস্টে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী ও ক্যাডারদের, পাশাপাশি যেসব ব্যক্তি শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে হামলায় অংশ নিয়েছেন, তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। দুই বছর পেরিয়ে গেলেও দৃশ্যমান বিচার না হওয়া হতাশাজনক। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত জকসু তার অবস্থান থেকে একচুলও সরে আসবে না।’

জকসুর সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ বলেন, ‘এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের ওপর হামলা ও সহিংসতায় জড়িতদের বিচার নিশ্চিত করা এবং বিচারহীনতার সংস্কৃতির অবসান ঘটানো। যারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং সহিংসতায় জড়িত ছিল, তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। অতীতের অপরাধের বিচার যেমন অনিবার্য, তেমনি ভবিষ্যতেও এ ধরনের অপরাধের বিরুদ্ধে একইভাবে ব্যবস্থা নিতে হবে।’

বিদ্যুৎতায়িত হয়ে চবি শিক্ষার্থীর মৃত্যু
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
‘আমি বেঁচে থাকতে নির্বাচন থেকে কেউ সরাতে পারবে না’, বলার কয়…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে উত্তাল দেশের পাবলিক ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইভার নম্বর বাড়ানোর প্রস্তাব প্রত্যাহারসহ ৬ দাবি  নাহিদ ইস…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইভার নম্বর বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ ছাত্রদল নে…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নতুন দায়িত্ব পেলেন এমপি মাহমুদা মিতু
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9