মেডিকেল ভর্তি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ কবে, জানা গেল তারিখ

০৪ মার্চ ২০২৩, ১১:২৯ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২৭ AM
মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১০ মার্চ

মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১০ মার্চ © ফাইল ছবি

২০২২-২৩ শিক্ষাবর্ষে দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে। এ জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এখন চলছে প্রবেশপত্র প্রস্তুত করার কাজ। আগামী ৭ মার্চ প্রবেশপত্র ছাড়া হবে বলে অধিদপ্তর সূত্রে জানা গেছে।

এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (সরকারী ও বেসরকারি মেডিকেল কলেজ) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন আজ রোববার (৪ মার্চ) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রবেশপত্রের বিষয়ে টেলিটক কাজ করছে। আগামী ৭ মার্চ থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন শিক্ষার্থীরা। যত দ্রুত সম্ভব, এদিন প্রবেশপত্র দেওয়া হবে। নতুন কোনও নির্দেশনা থাকলে তাও জানিয়ে দেওয়া হবে।

চলবি বছরের মেডিকেল ভর্তির আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে গত ২৩ ফেব্রুয়ারি। এবার প্রায় এক লাখ ৩৯ হাজার আবেদন পড়েছে। সে হিসেবে এবার সরকারি মেডিকেলে আসনপ্রতি ৩২ জনের বেশি শিক্ষার্থীর মধ্যে প্রতিযোগিতা হবে।

সরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে চার হাজার ৩৫০টি। আর বেসরকারি মেডিকেলে রয়েছে ছয় হাজার ১৬৮টি আসন। সব মিলিয়ে ১০ হাজার ৫১৮টি আসনের জন্য ভর্তিযুদ্ধে নামবেন তারা। সেক্ষেত্রে আসনপ্রতি অন্তত ১৬ জন ভর্তি পরীক্ষায় বসবেন।

গত ১৩ ফেব্রুয়ারি মেডিকেল ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়। আগামী ১০ মার্চ সকাল ১০টায় দেশের ১৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে মেডিকেল ভর্তি পরীক্ষা। আগের বছর এক লাখ ৪৩ হাজার ৭৩০ জন মেডিকেল ভর্তি পরীক্ষা বসেছিলেন। প্রতি আসনের বিপরীতে পরীক্ষার্থী ছিল ৩৩ জন।

বিনা মূল্যে অংশগ্রহণ করুন হার্ভার্ডের ইউনিভার্সিটির অ্যাস্প…
  • ১৩ জুন ২০২৬
এনসিপি সমর্থিত এনডিইএ’র নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে জামাল ও …
  • ১৩ জুন ২০২৬
যশোর সদর হাসপাতালের ৫০০ মিটারে ২২ ক্লিনিক-হাসপাতাল
  • ১৩ জুন ২০২৬
জাতীয় সংসদের অধিবেশন কাল, আলোচনায় মাউশি-কারিগরি-মাদ্রাসা
  • ১৩ জুন ২০২৬
ফুটবল বিশ্বকাপে টেলিটকের বিশেষ অফার, মাসজুড়ে স্বল্প খরচে মি…
  • ১৩ জুন ২০২৬
শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত পাতলী খাল পুনঃখননের উদ্ভোদন করলেন ছ…
  • ১৩ জুন ২০২৬
×