বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু, ফি ৭০০

০৩ মার্চ ২০২৩, ০৮:৩৩ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
ঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি

ঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি © ফাইল ছবি

২০২২-২০২৩ শিক্ষাবর্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটিতে ভর্তি আবেদন শুরু হয়েছে। গত ০১ মার্চ থেকে শুরু হয়ে এ আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত। নতুন শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়টির মেরিটাইম গভর্ন্যান্স এন্ড পলিসি, শিপিং এ্যাডমিনিস্ট্রেশন, আর্থ এন্ড ওশান সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদে শিক্ষার্থী ভর্তি করা হবে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৯ অথবা ২০২০ সালে মাধ্যমিক/সমমানের পরীক্ষায় এবং ২০২১ অথবা ২০২২ সালের উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কেবল সে সকল শিক্ষার্থী নির্ধারিত ফরমে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা
ফ্যাকাল্টি অব আর্থ এন্ড ওশান সায়েন্স বিএসসি (অনার্স) ইন ওশানোগ্রাফি- বিএসসি (অনার্স) ইন মেরিন ফিশারিজ ও বিএসসি (অনার্স) ইন ওশানোগ্রাফি।

(ক) বিজ্ঞান শাখা হতে উচ্চ মাধ্যমিক/সমমানের এবং মাধ্যমিক/সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.০০ সহ উত্তীর্ণ হতে হবে। খ) উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষার গণিত, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং জীববিজ্ঞান এ পাঁচ (০৫) টি বিষয়ের মধ্যে যেকোনো দুটি বিষয়ে ‘এ’ গ্রেড এবং অন্যান্য সকল বিষয়ে ‘বি’ গ্রেড থাকতে হবে।

(খ) ইংরেজি মাধ্যম এর শিক্ষার্থীদের ক্ষেত্রে-O-Level এ গণিতসহ ন্যূনতম পাঁচ (০৫) টি বিষয়ে কৃতকার্য হতে হবে। দুই (০২) এর অধিক বিষয়ে "সি" গ্রেড আবেদনকারীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে। A-Level এ গণিত, রসায়ন এবং পদার্থবিজ্ঞানসহ ন্যূনতম তিন (০৩) টি বিষয়ে কৃতকার্য হতে হবে। একের অধিক "সি" গ্রেড আবেদনকারীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

২। ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি- বিএসসি ইন নেভাল আর্কিটেকচার এন্ড অফশোর ইঞ্জিনিয়ারিং।

আরও পড়ুন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভিসি-রেজিস্ট্রার-প্রক্টরকে আদালতে তলব

(ক) বিজ্ঞান শাখা হতে উচ্চ মাধ্যমিক/সমমানের এবং মাধ্যমিক/সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.০০ সহ উত্তীর্ণ হতে হবে। (খ) উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষার ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং গণিত এ চারটি বিষয়ের মধ্যে যেকোন ২টিতে "এ" গ্রেড থাকতে হবে। হবে। অন্যান্য সকল বিষয়ে ন্যূনতম "বি" গ্রেড থাকতে হবে।

(খ) ইংরেজি মাধ্যম এর শিক্ষার্থীদের ক্ষেত্রে-O-Level এ গণিতসহ ন্যূনতম পাঁচ (০৫) টি বিষয়ে কৃতকার্য হতে হবে। দুই (০২) এর অধিক বিষয়ে "সি" গ্রেড আবেদনকারীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে।  A-Level এ ন্যূনতম দুই (০২) টি বিষয়ে কৃতকার্য হতে হবে। একের অধিক "সি" গ্রেড আবেদনকারীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে।

৩। ফ্যাকাল্টি অব মেরিটাইম গভর্ন্যান্স এন্ড পলিসি- এলএলবি (অনার্স) ইন মেরিটাইম ল'

ক) যেকোন শাখা হতে উচ্চ মাধ্যমিক/সমমানের এবং পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.০০ সহ উত্তীর্ণ হতে হবে এবং সকল বিষয়ে ন্যূনতম "বি" গ্রেড থাকতে (খ) ইংরেজি মাধ্যম এর শিক্ষার্থীদের ক্ষেত্রে O-Level এ পাঁচটি বিষয়ের মধ্যে যেকোনো দুটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। ‘সি’ গ্রেড গ্রহণযোগ্য নয়।

৪। ফ্যাকাল্টি অব শিপিং এ্যাডমিনিস্ট্রেশন-  বিবিএ ইন পোর্ট ম্যানেজমেন্ট এন্ড লজিসটিকস্

(ক) যেকোন শাখা হতে উচ্চ মাধ্যমিক/সমমানের এবং পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.৫০ সহ উত্তীর্ণ হতে হবে এবং সকল বিষয়ে ন্যূনতম "বি" গ্রেড থাকতে।
(খ) ইংরেজি মাধ্যম এর শিক্ষার্থীদের ক্ষেত্রে O-Level এ পাঁচটি বিষয়ের মধ্যে যেকোনো দুটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। ’সি’ গ্রেড গ্রহণযোগ্য নয়।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ: অনলাইনে আবেদনের সময়সীমা ১ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত। উত্তীর্ণ পরীক্ষার্থীদের তালিকা প্রকাশ ৩০ মার্চ। প্রবেশপত্র উত্তোলনের সময়সীমা ৩১ মার্চ থেকে ০৭ এপ্রিল। ভর্তি পরীক্ষা ০৭ থেকে ০৮ এপ্রিল। ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ১৫ মে। ভর্তি কার্যক্রম চলবে ২১ মে থেকে ২০ জুন পর্যন্ত।

আবেদন যেভাবে: আগ্রহীরা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারনে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৭০০ টাকা। বিস্তারিত জানতে ভিজিট করুন: https://www.bsmrmu.edu.bd/।

আসন সংখ্যা
গেল বছরের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়টির ৪টি অনুষদের ৫টি বিভাগে মোট ২০০টি আসন রয়েছে। যা প্রতি বছর বিভিন্ন বিষয়ের উপর  ভিত্তি করে ২ থেকে ৫টি বাড়ানো বা কমানো হয়। তবে ৪০ এর আশেপাশেই থাকে।

এর মধ্যে ফ্যাকাল্টি অব আর্থ এন্ড ওশান সাইন্স অনুষদের দুই বিভাগের মধ্যে বিএসসি (অনার্স) ইন ওশানোগ্রাফি বিভাগে ৪০টি এবং বিএসসি (অনার্স) ইন মেরিন ফিসারিজ বিভাগে ৪০টি আসন রয়েছে।

ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের বিএসসি ইন নেভাল আর্কিটেকচার এন্ড অফশোর ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪০টি, ফ্যাকাল্টি অব মেরিটাইম গভর্ন্যান্স এন্ড পলিসি অনুষদের এলএলবি (অনার্স) ইন মেরিটাইম ল’ বিভাগে ৪০টি এবং ফ্যাকাল্টি অব শিপিং এডমিনিস্ট্রেশন অনুষদের বিবিএ ইন পোর্ট ম্যানেজমেন্ট এন্ড লজিস্টিকস্ বিভাগে ৪০টি আসন রয়েছে।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্র্যাজুয়েট ল’ সিম্পোজিয়া…
  • ১৭ মে ২০২৬
মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন টাঙ্গাইলের হাবিবুর
  • ১৭ মে ২০২৬
আজ থেকে শুরু ৪৯তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৬
  • ১৭ মে ২০২৬
নটর ডেম বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী ‘সিএসই ফেস্ট ২০২৬’ অনু…
  • ১৭ মে ২০২৬
ডাকসু ও স্কিল জবসের আয়োজনে ‘ইয়ুথ এমপ্লয়্যাবিলিটি সামিট ২০২৬’
  • ১৭ মে ২০২৬
পুপরোয়া ও কোনেক্সাস এআই অ্যান্ড অ্যাডটেকের আয়োজনে মেটা ট্রে…
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081