মার্চের শেষ দিকে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করতে চায় গুচ্ছ কমিটি

২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৩৮ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ফটো

আগামী মার্চ মাসের শেষ দিকে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করতে চায় গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মার্চের প্রথম সপ্তাহে সভা ডাকা হয়েছে। 

গত ২০ ফেব্রুয়ারি গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সভায় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের এই পরিকল্পনা করা হয়েছে।

সভা সূত্রে জানা গেছে, গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ক্লাস জুলাই মাসের প্রথম সপ্তাহে শুরুর পরিকল্পনা করা হয়েছে। এটি বাস্তবায়নের জন্য মার্চের শেষ দিকে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করার বিষয়ে আলোচনা করা হয়েছে। এছাড়া এপ্রিলের শেষ দিকে অথবা মে মাসের শুরুর দিকে ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়েও আলোচনা করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে গুচ্ছভুক্ত একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা প্রতিবারই ভর্তি পরীক্ষা নিয়ে নানা সমস্যায় পড়ছি। এই সমস্যাগুলো থেকে বের হয়ে আসার চেষ্টাও করা হচ্ছে। গুচ্ছ নিয়ে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, ক্লাস শুরু করতে অনেক সময় লাগছে। সেজন্য এবার জুলাই মাসের মধ্যে ক্লাস শুরুর পরিকল্পনা করা হয়েছে।

তিনি আরও বলেন, জুলাই মাসে ক্লাস শুরু করতে হলে দ্রুত সময়ের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ থেকে শুরু করে ভর্তি পরীক্ষা আয়োজন করতে হবে। আমাদের পরিকল্পনা হলো- মার্চের শেষ দিকে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে এপ্রিলের শেষে অথবা মে মাসের শুরুতে ভর্তি পরীক্ষা আয়োজন করা। মার্চের প্রথম সপ্তাহে সভা করা হবে। 

এ বিষয়ে জানতে চাইলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  অধ্যাপক ড. মো. শাহ্ আজম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা জুলাই মাসের ১ তারিখ থেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ক্লাস শুরু করতে চাই। এটি বাস্তবায়ন করতে হলে দ্রুত সময়ের মধ্যে সবকিছু শেষ করতে হবে। শিগগিরই সভা করে ভর্তি পরীক্ষার তারিখসহ যাবতীয় বিষয় চূড়ান্ত করা হবে। 

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো—জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। 

আয়কর রিটার্ন জমার শেষ দিন আজ
  • ৩১ মার্চ ২০২৬
আউটলেট ক্যাশিয়ার নিয়োগ দেবে জেন্টল পার্ক, পদ ১০, আবেদন অভিজ…
  • ৩১ মার্চ ২০২৬
পাবিপ্রবিতে কেমন ভিসি চান শিক্ষার্থীরা
  • ৩১ মার্চ ২০২৬
বিএনপি গণ‌ভো‌টের প্রচারণা ক‌রে এখন কেন টালবাহানা করছে
  • ৩১ মার্চ ২০২৬
অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড, আবেদন শেষ ৬ এপ্রিল
  • ৩১ মার্চ ২০২৬
সিলেটগামী উপবন এক্সপ্রেসে আগুন
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence