ঢাবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু, ভর্তিচ্ছুদের ৫ পরামর্শ

২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:০৭ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM
অনলাইন ভর্তি কার্যক্রম উদ্বোধন

অনলাইন ভর্তি কার্যক্রম উদ্বোধন © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে। আজ সোমবার বিকেল ৪টার পর থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারছেন। এর আগে বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই অনলাইন ভর্তি কার্যক্রম উদ্বোধন করেন।

ভর্তিচ্ছুরা বিশ্ববিদ্যালয়ের ভর্তির নির্ধারিত এই ওয়েবসাইটে (https://admission.eis.du.ac.bd) গিয়ে আবেদন করতে পারবেন। এদিকে, ভর্তি আবেদনের ক্ষেত্রে ভর্তিচ্ছুদের ৫ পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসব পরামর্শ মেনে ভর্তির আবেদন করা জন্য বলা হয়েছে।

এসব পরামর্শের মধ্যে রয়েছে-অনাকাঙ্খিত বিভ্রান্তি এড়াতে শিক্ষার্থীদের নিজে ভর্তি পরীক্ষার আবেদন করার জন্য পরামর্শ দেয়া হচ্ছে। অবস্থার প্রেক্ষিতে নিজে সম্ভব না হলে তার পক্ষে অন্য কেউ আবেদন করার সময় পাশে দাঁড়িয়ে খেয়াল রাখার জন্য অনুরোধ করা যাচ্ছে। অতীতে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদনের ক্ষেত্রে প্রতিষ্ঠানের ভুলের কারণে অনেক শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি; আবেদনের সময়কালের সাথে পরীক্ষার আসনের অবস্থানের কোন যোগসূত্র নেই। আবেদনগ্রহণের শুরু ও শেষ তারিখে আবেদন করা দুইজন শিক্ষার্থীর একই কেন্দ্রে একই কক্ষে আসনের বন্টন হতে পারে; চারুকলা ইউনিটের পরীক্ষার কেন্দ্র শুধুমাত্র ঢাকা শহরে থাকবে; কোন বিভাগীয় শহরে আসন সংখ্যার কোন সীমা নেই। একটি বিভাগীয় শহরে আবেদন করা সকলের পরীক্ষাই সেই বিভাগে গ্রহণ করা হবে ( চারুকলা ইউনিট ব্যতীত); ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত তথ্যাবলী কোন সামাজিক যোগাযোগ মাধ্যমে (যেমন, ফেসবুক, টুইটার, হোয়াট্‌সঅ্যাপ বা লিঙ্কড্‌ইন) প্রচার করে না। ভর্তি সংক্রান্ত সকল তথ্য শুধুমাত্র https://admission.eis.du.ac.bd সাইটে দেয়া হয়। তাই সঠিক তথ্যের জন্য কোন সামাজিক মাধ্যমে অনুসরণ না করে উপরোক্ত ওয়েবসাইটে দেয়া তথ্য ও নির্দেশাবলি দেখার পরামর্শ দেয়া যাচ্ছে।

আগামী ২০ মার্চ পর্যন্ত অনলাইনে ভর্তি আবেদন করা যাবে এবং ১৮ এপ্রিল থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর এক ঘণ্টা পূর্ব পর্যন্ত, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

আগামী ২৯ এপ্রিল চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে শুরু হবে এবারের ভর্তি যুদ্ধ। এ ছাড়া ৬ মে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ১২ মে বিজ্ঞান ইউনিট এবং ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সব ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। ‘চারুকলা ইউনিট’ ব্যতীত অন্য তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা গতবারের মতো ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।

সড়কের পাশে পড়ে ছিল রিকশাচালকের মরদেহ, পরিবারের দাবি হত্যা
  • ১৩ জুন ২০২৬
মীনা বাজারে চাকরি, কর্মস্থল ঢাকার ধানমন্ডি
  • ১৩ জুন ২০২৬
স্নাতক ও ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে পড়ার সুযোগ পাবেন নারীরা…
  • ১৩ জুন ২০২৬
ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে খুলল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বব…
  • ১৩ জুন ২০২৬
গ্রুপ পর্বের সব ম্যাচই মিস করতে পারেন নেইমার, ব্রাজিলিয়ান গ…
  • ১৩ জুন ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তিতে দুদিনে কত আবেদন পড়ল
  • ১৩ জুন ২০২৬
×