মেডিকেল ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের বিষয়ে যা জানা গেল

২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০১ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৫৪ PM
মেডিকেল কলেজের ভর্তির আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে

মেডিকেল কলেজের ভর্তির আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে © ফাইল ছবি

২০২২-২৩ শিক্ষাবর্ষে দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজের ভর্তির আবেদন প্রক্রিয়া গত বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) শেষ হয়েছে। আগামী ৬ মার্চ থেকে প্রবেশপত্র ছাড়ার কথা রয়েছে। সে লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্র।

এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (সরকারী ও বেসরকারি মেডিকেল কলেজ) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আবেদন প্রক্রিয়া শেষে এখন টেলিটকের সঙ্গে আসনবিন্যাসের কাজ চলছে। কারণ প্রবেশপত্রে আসনের বিষয়টি উল্লেখ থাকবে। এ কাজ শেষ হলে প্রবেশপত্র ছাড়া হবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে,এবার এক লাখ ৩৮ হাজারেরও বেশি আবেদন পড়েছে। সে হিসেবে এবার সরকারি মেডিকেলে আসনপ্রতি প্রায় ৩২ জনের মধ্যে প্রতিযোগিতা হবে। দেশের সরকারি মেডিকেল কলেজগুলো মোট আসন রয়েছে চার হাজার ৩৫০টি। সে হিসেবে প্রায় ৩২ জন আসনপ্রতি লড়বে।

আর বেসরকারি মেডিকেলে আসন রয়েছে ছয় হাজার ১৬৮টি। সব মিলিয়ে ১০ হাজার ৫১৮টি আসনের জন্য ভর্তিযুদ্ধে নামবেন শিক্ষার্থীরা। সেক্ষেত্রে আসনপ্রতি প্রায় ১৬ জন পরীক্ষায় বসবেন।

গত ১৩ ফেব্রুয়ারি মেডিকেল ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়। প্রবেশপক্র বিতরণ শুরু হবে ৬ মার্চ। ৭ মার্চ পর্যন্ত প্রবেশপত্র পাওয়া যাবে। ১০ মার্চ সকাল ১০টায় দেশের ১৯টি কেন্দ্রে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গত বছর এক লাখ ৪৩ হাজার ৭৩০ জন মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছিল, যা ছিল অতীতের যেকোনো সময়ের তুলনায় রেকর্ড। প্রতি আসনের বিপরীতে ৩৩ জন পরীক্ষার্থী ছিল।

আয়কর রিটার্ন জমার শেষ দিন আজ
  • ৩১ মার্চ ২০২৬
আউটলেট ক্যাশিয়ার নিয়োগ দেবে জেন্টল পার্ক, পদ ১০, আবেদন অভিজ…
  • ৩১ মার্চ ২০২৬
পাবিপ্রবিতে কেমন ভিসি চান শিক্ষার্থীরা
  • ৩১ মার্চ ২০২৬
বিএনপি গণ‌ভো‌টের প্রচারণা ক‌রে এখন কেন টালবাহানা করছে
  • ৩১ মার্চ ২০২৬
অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড, আবেদন শেষ ৬ এপ্রিল
  • ৩১ মার্চ ২০২৬
সিলেটগামী উপবন এক্সপ্রেসে আগুন
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence